ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী ‎

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

‎আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬ অনুষ্ঠানে নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিছু স্থানে ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

‎তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যেন নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল হন, সে লক্ষ্যেই বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আজকের কর্মসূচিতে নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের সঙ্গে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে তাঁদের উৎসাহিত করা এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

‎নদী দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখছে এসব অবকাঠামো। কিছু এলাকায় ওয়াকওয়ে নির্মাণ এখনো বাকি রয়েছে। সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে রাসায়নিক বর্জ্য, তরল বর্জ্য ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

‎তিনি বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব। তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো পুনরায় প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহন মন্ত্রী।

‎অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল), মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকার এখন পর্যন্ত গ্যাসের দাম বাড়ায়নি: জ্বালানিমন্ত্রী

সরকার এখন পর্যন্ত গ্যাসের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর দাম নির্ধারণ করে।

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপির বাধ্যতামূলক অবসর

পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী ‎

প্রকাশ: ১০:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬