ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাবি প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অফিসে তালা, সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

এ সময় জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব রিয়াজ রিমন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​তালা দেওয়ার কারণ ব্যাখ্যা করে রিয়াজ হোসেন রিমন বলেন, ‘এই প্রক্টর বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীদের প্রটোকল দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এ ছাড়া ভুক্তভোগী এক শিক্ষার্থীকে না জানিয়ে জরিমানা করে সেই অর্থ আত্মসাৎ, এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্য, বিচার চাইতে আসা শিক্ষার্থীকে উল্টো হয়রানি এবং সেবা নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সবসময় ধমকের সুরে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন তিনি।’

​তিনি আরও বলেন, ‘আমাদের দাবি—প্রক্টরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আমরা বিশ্বাস করি, তাঁর এ ধরনের অন্যায় কর্মকাণ্ডের পর প্রক্টরের দায়িত্বে থাকার নৈতিকতা তিনি হারিয়েছেন।’

​এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘ছাত্র-ছাত্রীদের কোনো অভিযোগ থাকলে তারা সেটি সঠিক পন্থায় উপস্থাপন করতে পারে, কিন্তু প্রক্টর অফিসে তালা দেওয়া গ্রহণযোগ্য নয়। গতকাল যে সমস্যাটি তৈরি হয়েছিল, তা সমাধানে আমি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ওসিকে ফোন করেছি। ভুক্তভোগী মেয়েটিকে কল দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং বিষয়টির সমাধানও করা হয়েছে। মেয়েটি আমাকে ফোন করে তার সন্তুষ্টির কথাও জানিয়েছে। আমি মনে করি, আমাদের প্রক্টরিয়াল বডি ভালো কাজ করছে।’

উল্লেখ্য, বুধবার সিলেটের আম্বরখানা এলাকায় খাবারের আউটলেটের এক সেলসম্যানের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে। এ বিষয়ে সহায়তা চেয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি রেগে গিয়ে বিরূপ মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ ভুক্তভোগী নারী শিক্ষার্থীর। বিষয়টি সামনে এলে সামাজিক যোগযোগ মাধ্যমে ক্ষোভ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে নিজের আচরণের জন্য ভুক্তভোগীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রক্টর।

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে স্ত্রীকে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দশ বছর আগে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন স্বামী ছিদ্দিক আহমদ লাদেন। সিলেটের বিয়ানীবাজারের এ হত্যা মামলায় আজ বৃহস্পতিবার লাদেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা দেন।

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়…

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র: কৌশলে স্ত্রীদের নামে বাসা

সিলেটের ফেঞ্চুগঞ্জ ১৮০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে সরকারি আবাসন বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তা নিজেদের স্ত্রীদের সম্পূর্ণ অস্থায়ী ‘দৈনিক সম্মানী’ ভিত্তিতে নিয়োগ দিয়ে তাঁদের নামে সরকারি বাসা বরাদ্দ নিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

শাবি প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অফিসে তালা, সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি

প্রকাশ: ০৯:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬