এনসিপি ছাড়লেন আমিরুল ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৭৪ বার পঠিত হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সর্দার আমিরুল ইসলাম। রোববার (১৭ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী একসময় ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে গত বছরের মাঝামাঝি সময়ে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপিতে যোগ দেন। দলটিকে ঘিরে শুরুতে আশাবাদী থাকলেও সময়ের সঙ্গে সেই অবস্থান বদলে যায় বলে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে আমিরুল ইসলাম উল্লেখ করেন, এনসিপির প্রাথমিক আদর্শ, লক্ষ্য ও মধ্যপন্থী রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থা রেখেই তিনি দলে যুক্ত হয়েছিলেন। তবে নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত তার রাজনৈতিক প্রত্যাশাকে ধাক্কা দেয়। যদিও শুরুতে তিনি বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ধরে নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যান।

তিনি আরও জানান, নির্বাচনের পরও দলের ভেতরে ডানপন্থী ধারা আরও স্পষ্টভাবে বাড়তে থাকে। এতে দলের রাজনৈতিক অবস্থান নিয়ে তার মধ্যে দ্বিধা তৈরি হয়। এ কারণেই গত দুই মাস তিনি দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন এবং পরবর্তীতে শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তখন তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছিল।

সর্বশেষ পোস্টে তিনি বলেন, যে আদর্শিক প্রতিশ্রুতি ও রাজনৈতিক দর্শনের কারণে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন, বর্তমানে দলের কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন না। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতা এবং দলের কৌশলগত অবস্থানের সঙ্গে নিজের মতপার্থক্য বাড়তে থাকায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টের শেষে এনসিপির ভবিষ্যৎ সফলতা কামনা করে ‘খোদা হাফেজ’ লিখে বিদায় জানান সর্দার আমিরুল ইসলাম।

এনসিপি ছাড়লেন আমিরুল ইসলাম

প্রকাশ: ০৮:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬