বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে সার সংকট নিয়ে আলোচনায় এসব প্রসঙ্গ আসে। সার সংকট নিয়ে প্রস্তাব আনেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ সরকারের পর্যাপ্ত সার থাকার দাবির বিপরীতে মাঠপর্যায়ের সংকটের অভিযোগ তুলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করেন।
তিনি বলেন, প্রথম আলো রিপোর্ট, ন্যায্যমূল্যের চেয়েও বেশি টাকা দিয়ে সার পাচ্ছে না কৃষক। এটা জামায়াত বা বিরোধী দলের বট বাহিনীর কোনো রিপোর্ট না।
সার নিয়ে কৃষকের বিক্ষোভ, বাড়তি দাম ও অবৈধ মজুদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, ‘এই কথাগুলো কি আমরা শুধুমাত্র ফেসবুক থেকে দেখছি, গুজব? এগুলো যদি গুজব হয়, তাহলে তো এ পত্রিকার ব্যাপারে আপনাদের কথা বলা উচিত।’
সরকারের সারের মজুদের দাবি নিয়ে প্রশ্ন তুলে অতীতের কৃষককে গুলি করার প্রসঙ্গ টানেন মাসুদ। তিনি বলেন, ‘সার সংকটের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত গুদাম ভর্তি, সরকারের সারের মজুদ, আবার সেই ২০০১ থেকে ২০০৬ সালের সিনড্রোম। এক বস্তা সারের জন্য আমার কৃষককে গুলির মুখে জীবন দিতে হয়েছিল।’
বর্তমান পরিস্থিতি নিয়েও সতর্ক করে শফিকুল বলেন, ‘আমরা কি বাংলাদেশকে আবার সেই কৃষকদেরকে গুলির মুখে ফেলতে চাচ্ছি? তার আগে এই সমস্যার সমাধানে আমাদের উদ্যোগ নিতে হবে না?’
পরে শফিকুল ইসলামের বক্তব্যের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন সরকারে ছিলাম, মাননীয় মতিউর রহমান নিজামী সাহেব, আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি ছিলেন কৃষিমন্ত্রী।
কৃষককে গুলি করার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সেই সময়ে কৃষকেরা গুলি খেয়েছিল। এই গুলিটার ব্যবস্থা করেছিল তৎকালীন যারা এই দেশের উৎখাত চায়, এই দেশের ধ্বংস চায়, এই দেশের সকল কিছু ধ্বংস হোক সেটা চায়, তারা করেছিল এবং সেইটাকে ফেরি করেছিল।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আজকে বিরোধীদের কাছ থেকে সেরকম একটা বক্তব্য আমরা চাই না। তারা রিয়েল সেন্সে, রিয়েলি দেশের কল্যাণ হয় এমন কিছু বলবেন, সেটা প্রত্যাশা করি।
চিফ হুইপ আরও বলেন, আমরা দুই দলই সংবেদনশীল। এই দেশে কৃষকদের বাঁচাতে চাই। কৃষকদের পাশে দাঁড়াতে চাই এবং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চাই।
বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমরা আপনাদেরকে গৃহপালিত বলতে চাই না। আমরা এই সংসদ গৃহে আপনাদেরকে রাখতে চাই। আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলুন। ষড়যন্ত্র করবেন না। এইটা আমরা চাই।
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগ জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরাও। তাঁদের আশঙ্কা, লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো হলে নিয়োগে…
দেশে পর্যাপ্ত সার মজুত থাকার সরকারি দাবির মধ্যেই কৃষকেরা কেন সার পাচ্ছেন না—এ প্রশ্নে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁদের অভিযোগ, দেশে সারের ঘাটতি না থাকলেও সরবরাহ, ডিলার ব্যবস্থাপনা, কালোবাজারি ও বিতরণব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকেরা সংকটে পড়ছেন…
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’
দৈনিক টার্গেট 

























