ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজটি স্থাপনের সরকারি মঞ্জুরি দেওয়ার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. জাহিদ হাসান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, অর্থসচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মঞ্জুরি বলতে কোনো প্রস্তাব বা উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সম্মতিকে বোঝায়।

তবে বিষয়টি নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে অস্পষ্টতা রয়েছে। গতকাল অধিদপ্তরের দুজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘কী প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় এই মঞ্জুরি দিয়েছে, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। মেডিকেল কলেজটি কীভাবে প্রতিষ্ঠা করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

ওই কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দুটি সভা হয়েছে। তবে সভাগুলোতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তাঁদের ভাষ্য, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য শিক্ষা কর্তৃপক্ষের প্রক্রিয়া ও অনুমোদন প্রয়োজন। সে ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরির পরও প্রয়োজনীয় কার্যক্রম বাকি রয়েছে।

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখছে সরকার। দেশটির নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ও কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। রূপপুর প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ আজ এ তথ্য নিশ্চিত করেন।

জনপ্রিয় টার্গেট

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রকাশ: ০৫:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬