বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, মৌসুমি বায়ুর বিদায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী মঙ্গলবার ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

এ দিকে রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিমিটার।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে (আজ শুক্রবার) বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।

বিশ্বজুড়ে জলবায়ুগত অবস্থা এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আগামী ডিসেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ৭৬ বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, ১৯৫০ সালের পর থেকে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর….

হেমন্ত প্রায় শেষের পথে। বাতাসে শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় দূষণের মাত্রা বেড়ে যায়। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায়…

জনপ্রিয় টার্গেট

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, মৌসুমি বায়ুর বিদায়

প্রকাশ: ০৮:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬