০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিডিবিএফের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় মামলা দুটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সূত্রে জানা গেছে, দুটি মামলায় মোট ২৪ কোটি ৭১ লাখ ১৪ হাজার ২৩১ টাকা সরকারি আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে এই ক্ষতি করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

একটি মামলায় ১ কোটি ১ লাখ ৮৪ হাজার ১২০ টাকা আত্মসাৎ ও সরকারি আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক সহকারী পরিচালক মো. আতাউর হোসেনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে আর্থিক সক্ষমতাহীন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগ এবং এর মাধ্যমে নিজেরা লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে।

অপর মামলায় ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১১ টাকা সরকারি অর্থের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় পিডিবিএফের সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক উপপরিচালক রুবী খাতুনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

মামলা দুটিতে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনার সিদ্ধান্ত হয়েছে।

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদে গতিশীলতা এসেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, আইনি জটিলতা দূর হওয়ার মাধ্যমে পরিষদের সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধে ভূমিকা রেখেছে।

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারের বিষয়টি জাতীয় সংসদকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রতিটি জেলায় ক্রীড়া অফিসার, উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে

প্রতিটি জেলায় একজন করে ক্রীড়া অফিসার এবং উপজেলায় ৮টি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

পিডিবিএফের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রকাশ: ০৬:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬