ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেনমার্কে বয়স্কতম ব্যক্তির জন্মদিন ঘটা করে উদ্‌যাপন, পরে জানা গেল হিটলারের সহযোগী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসে কার্স্টেন শোয়ালবে নামের এই নারী ১১২ বছর ২১৮ দিন বয়সে পদার্পণ করেন। এ উপলক্ষে তাঁকে ডেনমার্কের ইতিহাসের সর্বকালের সবচেয়ে বয়স্ক নাগরিক ঘোষণা করা হয় এবং বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদ্‌যাপন করে দেশটির মানুষ।

তবে দুই দিন পর নথিপত্র ও ঐতিহাসিক রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৪১ সালের আগস্টে ডেনমার্কের উগ্র ডানপন্থী দল ‘ড্যানিশ ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি’-তে যোগ দেন কার্স্টেন শোয়ালবে। দলটিতে দ্রুত তাঁর পদোন্নতি ঘটে এবং ১৯৪৩ সালের আগস্ট থেকে ১৯৪৪ সালের জুলাই পর্যন্ত হোলস্টেব্রো শহরে নাৎসি পার্টির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি দলটির স্থানীয় নারী শাখারও নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর প্রয়াত স্বামীও নাৎসি পার্টির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন।

ডেনমার্কের বৃহত্তম ফ্যাসিবাদী এই রাজনৈতিক দলটি সরাসরি অ্যাডলফ হিটলারের জার্মান নাৎসি পার্টিকে অনুকরণ করত। ১৯৪০ সালে জার্মানি ডেনমার্ক দখল করার পর এই ড্যানিশ নাৎসিরা দখলদারদের সঙ্গে হাত মেলায়। পরবর্তীতে ডেনমার্কের সাধারণ নাগরিকদের জোরপূর্বক নাৎসিদের বিশেষ সামরিক বাহিনী ‘ওয়াফেন-এসএস’-এ যুদ্ধ করার জন্য নিয়োগে সাহায্য করে।

যুদ্ধের সময়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাকে অন্যায় দাবি করে তিনি বলেন, ‘তখনকার দিনে স্ত্রীরা এসব নিয়ে মাথা ঘামাতেন না—সবকিছু পুরুষদের ওপরই ছেড়ে দিতেন।’

তবে ইতিহাসবিদরা নথিপত্র পরীক্ষা করে তাঁর এই যুক্তি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ডেনমার্কের ইতিহাসবিদ ক্লাউস বুন্ডগার্ড ক্রিস্টেনসেন বলেন, ‘তিনি দলের সাধারণ কোনো সদস্য ছিলেন না। স্রেফ একজন সাধারণ কর্মীর চেয়ে তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।’

কার্স্টেন শোয়ালবের জীবন নিয়ে সম্প্রতি ‘উই নিড সামথিং টু লাফ অ্যাবাউট’ নামে একটি জীবনীগ্রন্থ প্রকাশিত হয়। কিন্তু সেই বইয়ে তাঁর নাৎসি অতীতের কোনো উল্লেখ ছিল না। বইটি প্রকাশের পর ডেনমার্কের পত্রিকা ক্রিস্টেলিগট দাগব্লাদ তাঁর অতীত নিয়ে অনুসন্ধান শুরু করে এবং গোপন নাৎসি ইতিহাস জনসমক্ষে উন্মোচন করে।

এরপর বইটির দুই লেখক ও প্রকাশনা সংস্থা জানায়, তাঁর নাৎসি সম্পৃক্ততার কথা তাদের জানা ছিল না। তবে তারা বইটির পরবর্তী সংস্করণে এই তথ্য যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে অভিযোগ ওঠার পর ১১২ বছর বয়সী এই নারীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের থেকে তিনি বিপর্যস্ত। এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতে চান না।

ইতিহাসের সবচেয়ে প্রবীণ ড্যানিশ নাগরিকের খেতাব পাওয়ার আগে কার্স্টেন শোয়ালবে তাঁর ১০৪ বছর বয়সী ছোট ভাই বার্টেলের সঙ্গে ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক ভাইবোন’ হিসেবে স্বীকৃত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৫ সালে ডেনমার্ক মুক্ত হওয়ার পর যুদ্ধোত্তর আইনে হাজার হাজার নাৎসি সহযোগী ও যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে জার্মানি এখনো সাবেক নাৎসিদের বিচার অব্যাহত রেখেছে। যেমন; ২০২২ সালে সাকসেনহাউসেন কনসেনট্রেশন ক্যাম্পে হাজার হাজার বন্দীকে হত্যায় সহায়তার দায়ে ১০০ বছর বয়সী সাবেক নাৎসি গার্ড জোসেফ শুটজকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

নেতানিয়াহুর মতো চেহারা, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

কোনো তারকা বা বিখ্যাত ব্যক্তির সঙ্গে চেহারার মিল থাকাটা অনেকের জন্য আনন্দের। আবার কেউ কেউ শুধু চেহারার মিলের কারণেই পরিচিত হয়ে ওঠেন। তবে এই মিল যে কখনো কখনো বিড়ম্বনার কারণও হতে পারে, তার উদাহরণ দেখা গেল ইরানের রাজধানী তেহরানের এক ব্যবসায়ীর ক্ষেত্রে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…

জনপ্রিয় টার্গেট

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

ডেনমার্কে বয়স্কতম ব্যক্তির জন্মদিন ঘটা করে উদ্‌যাপন, পরে জানা গেল হিটলারের সহযোগী

প্রকাশ: ০৪:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬