০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির আসিফ মাহমুদের বিষয়ে দুদকের ব্রিফিং নিয়ে হাইকোর্টের রুল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আসিফ মাহমুদের বিষয়ে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের করা প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া অনুসন্ধান বা তদন্ত চলার সময় ওই বিষয়ে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকতে দুদককে কেন নির্দেশ দেওয়া হবে না—তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে–এমনটি দাবি করে গত ২ ও ১৩ সেপ্টেম্বর করা প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে বিচারাধীন বা তদন্তাধীন বা অনুসন্ধান সম্পর্কে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয় রিটে।

রিটের প্রেক্ষিতে রুল জারি হলে তা বিচারাধীন থাকাবস্থায় যেকোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রোপাগান্ডা বা কোনো মিডিয়া ট্রায়াল না করার জন্য নির্দেশনা চাওয়া হয় আবেদনে। এ ছাড়া প্রেস ব্রিফিং করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে সুনাম ক্ষুণ্ন করা হয়েছে, একইভাবে প্রেস ব্রিফিং করে দুদক যেন তাদের ভুল স্বীকার করে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে সে মর্মে নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

জহিরুল ইসলাম মুসা বলেন, ‘দুদক গত ২ ও ১৩ সেপ্টেম্বর প্রেস ব্রিফিং করেছে। সেই প্রেস ব্রিফিংয়ে অনুসন্ধান এবং তদন্ত শুরু হওয়ার সিদ্ধান্তকে তারা জানিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গিয়েছে দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের। এই ব্রিফিংয়ের মাধ্যমে সংবিধানের ৩১ অনুচ্ছেদ, দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা–২০১১ এর লঙ্ঘন হয়েছে এবং তাঁর সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে এসে পৌঁছান।

‎শতভাগ পাস ও ফেলের কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব গণসাক্ষরতা অভিযানের

‎এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করা এবং শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্য ও ব্যর্থতার কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিখনঘাটতি…

জনপ্রিয় টার্গেট

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ স্বীকৃতির বিনিময়ে সরকারে অংশীদারত্ব চান ইসরায়েলের মুসলিম নেতা আব্বাস

এনসিপির আসিফ মাহমুদের বিষয়ে দুদকের ব্রিফিং নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশ: ০৪:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬