১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আতঙ্কের শহর খুলনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

খুলনায় শুধু চাঁদাবাজি নয়, হত্যাকাণ্ডের ঘটনাও অহরহ ঘটছে। পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭৩ জন খুন হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, অন্যদের কুপিয়ে বা পিটিয়ে হত্যা করা হয়। মূলত মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ছিনতাই, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধ এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ। সক্রিয় ৯টি গ্রুপ এসব অপকর্মের সঙ্গে যুক্ত।

তাঁতী দলের নেতা থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ী–কেউই এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এত হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারছে না। দেশের মধ্যে কোনো এলাকায় যখন পুলিশের চেয়ে সন্ত্রাসী গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ নিরুপায় না হয়ে পারে না। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের আশ্বাসের মুখে যখন সন্ত্রাসীরা প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন পুলিশের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ব্যবস্থা না নেওয়ার পেছনে অপরাধীদের রাজনৈতিকভাবে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তথ্যের দুর্বলতা, অভিযান পরিচালনায় শিথিলতা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াই এসবের অন্যতম কারণ। ভুক্তভোগী ব্যক্তিরা ভয়ে থানায় অভিযোগ পর্যন্ত করতে সাহস পাচ্ছেন না, যা মূলত আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার প্রমাণ দেয়।

এই নিরাপত্তাহীন অবস্থা থেকে খুলনার নাগরিকদের রক্ষা করা এখন সময়ের দাবি। এ জন্য যথাযথ কাজ হতে পারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসী গ্রুপগুলোর তালিকা তৈরি করে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সাঁড়াশি অভিযান চালানো। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী চক্রগুলোর আয়ের প্রধান উৎস চাঁদাবাজির রুট চিরতরে বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে।

পুলিশের কার্যকর ভূমিকার মাধ্যমে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হলে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। একই সঙ্গে নাগরিক সমাজ, ব্যবসায়ী ও রাজনৈতিক দলগুলোকে একত্র হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি শহরকে গুটিকয়েক সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি হতে দেওয়া যায় না। অবিলম্বে খুলনায় আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

খারাপ দৃষ্টান্ত

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্ট গার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। দেশের চরম রাজনৈতিক অস্থির সময়ে সামরিক অভ্যুত্থান ও অরাজক পরিস্থিতির প্রেক্ষাপটে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার এক অভূতপূর্ব ঐক্যের সমাবেশ ঘটেছিল।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন

আগে থেকেই বোঝা যাচ্ছিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকবে; কিন্তু একই সঙ্গে প্রতিনিধি পরিষদ আর সিনেটে তারা এতটা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা ভাবা কঠিন ছিল। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, তখন তিনি যে কংগ্রেস; অর্থাৎ প্রতিনিধি পরিষদ…

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

আতঙ্কের শহর খুলনা

প্রকাশ: ১০:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬