১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আই ইউ বি)-এর ২৭ তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়। এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি।

রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন হলো নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। মনে রাখতে হবে, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের নতুন দায়িত্বও অর্পণ করছে। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।

আচার্য মির্জা ফখরুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসসহ উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন পরিবর্তন করছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে আমরা কাজ করছি, আগামী কয়েক বছরে সেই কাজের জন্য হয়তো সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হবে।

রাষ্ট্রপতি ডিগ্রী অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের দক্ষতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো মন মানসিকতা তৈরির আহ্বান জানান।

এ সময় তিনি বিগত দেড় দশকে শিক্ষা খাতে অনিয়মের মাধ্যমে সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। কোনো রকম বাছ-বিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। এতে ব্যক্তির পাশাপাশি দেশের মেধা ও সম্ভাবনারও বিশাল অপচয় ঘটেছে।

রাষ্ট্রপতি বহু শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

বক্তব্যের আগে রাষ্ট্রপতির সামনে আই ইউ বির উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়াল ডব্লিউ লান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে উপযোগী শিক্ষার্থীদেরকে আচার্যের সামনে পেশ করলে আচার্য মির্জা ফখরুল ইসলাম তাদেরকে ডিগ্রি প্রদান করেন।

আচার্যের পদকপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীসহ কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি ২০২৪-এর গণ-অভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

এর আগে, রাষ্ট্রপতি সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড ম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড আইনুন নিশাত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আহমদ, বিশ্ববিদ্যালয়ের এডুকেশন, সায়েন্স, টেকনলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো. জাকারিয়া খান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ।

আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।

২০২৭ সালের হজের সৌদি পর্বের খরচ আইবিএএন পদ্ধতিতে পাঠানোর নির্দেশ

২০২৭ সালের হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের খরচ আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর বা আইবিএএন (ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর) পদ্ধতিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রিয় টার্গেট

সিঙ্গারা না পেয়ে অণ্ডকোষে চিকিৎসকের হাত, দোকান কর্মচারী হাসপাতালে

অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশ: ১২:০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬