ঢাকা ডিভিশনাল প্রেসক্লাব ও উপকূল মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মানবতার জন্য তাঁর অনন্য অবদানের স্মরণে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুদ্র বাংলার সম্পাদক মো. মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ আলম খান, সহকারী নির্বাচন কমিশনার মোঃ মাসুদ রানা, অর্থ সম্পাদক মো. লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, সহ-সভাপতি শেখ শহিদুর রহমান পাভেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের, প্রচার সম্পাদক মো. আবু সাঈদ সাগর, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জয়া ইসলাম এবং পরিবেশ বিষয়ক সম্পাদক মো. এমদাদ মুন্সি।
এছাড়াও উপকূল মানবাধিকার শিক্ষা স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন সংস্থা ও ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, ন্যায়বোধ, মানবিকতা, সহমর্মিতা ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করা সম্ভব।
বক্তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও সামাজিক কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলা জরুরি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক রুদ্র বাংলা, দৈনিক টার্গেট, সাপ্তাহিক রুদ্র কণ্ঠ এবং সাপ্তাহিক আইন আদেশ আদালত।
মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া 






















