২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১১০ বার পঠিত হয়েছে

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে। এ উপলক্ষে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেলে কক্সবাজারের ডুলাহাজারা এলাকার মালুমঘাট সংরক্ষিত বন থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নির্মল বাতাস নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক পরিবারকে স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাদের জন্য একটি নিরাপদ, সবুজ ও দূষণমুক্ত পরিবেশ রেখে যেতে হলে এখন থেকেই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের সুস্থ জীবনযাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর অন্তত পাঁচ কোটি করে গাছ রোপণ করা হবে। সেই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সারাদেশে মোট ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারপ্রধান আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশনা দেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, প্রতিটি জেলা ধীরে ধীরে সবুজায়নের মডেলে পরিণত হবে এবং পরিবেশ সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষার এই উদ্যোগ শুধু বর্তমান সময়ের জন্য নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: ০৭:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬