সরকারি সফরে চীনে গেলেন তথ্যমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৪১ বার পঠিত হয়েছে

জহির উদ্দিন স্বপন

বাংলাদেশ ও চীনের মধ্যে তথ্য ও গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার দুপুরে তিনি চীনের আমন্ত্রণে সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন।

সফর শুরুর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।

চার দিনের এই সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ‘ফিফথ সিএমজি ফোরাম’-এ অংশ নেবেন। ৮ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক আয়োজনে বিভিন্ন দেশের গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চীনের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক। ওই বৈঠকে তথ্য ও সম্প্রচার খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, তথ্য আদান-প্রদানের নতুন সুযোগ এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এছাড়া তথ্য ব্যবস্থাপনা ও গণমাধ্যম উন্নয়ন সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে তথ্য, যোগাযোগ এবং গণমাধ্যম খাতে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের নতুন পথ উন্মুক্ত হবে।

জনপ্রিয় টার্গেট

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সরকারি সফরে চীনে গেলেন তথ্যমন্ত্রী

প্রকাশ: ০৫:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬