দৈনিক রুদ্রবাংলার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেয়েছেন পত্রিকাটির অনলাইন সম্পাদক মোঃ আবু সাঈদ। তিনি একই সঙ্গে দৈনিক আমার বার্তার হেড অব ডিজিটাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২১ নভেম্বর) রুদ্রবাংলার ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
গণমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এটি তাঁর কর্মজীবনে নতুন এক অর্জন হিসেবে যুক্ত হয়েছে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোঃ আবু সাঈদ বলেন, এ ধরনের স্বীকৃতি নিঃসন্দেহে আনন্দের। এটি আগামী দিনে আরও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি এ সম্মাননার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গণমাধ্যমের উন্নয়ন ও ডিজিটাল সাংবাদিকতার প্রসারে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক টার্গেট 

























