ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধ ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাজী নূরে আলমের স্ত্রী পারভীন বেগম অভিযোগ করেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তাঁর ছোট ভাই তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ওরফে পায়েল মোল্লা, থানা ছাত্রদলের সদস্য ও তাঁদের খালাতো ভাই নিরব, ফজল মেম্বারের ছেলে সিয়াম, শওকতসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট ও তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন তিনি। এ ছাড়া তাঁর স্বামী নূরে আলম ও দুই ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। খবর পেয়ে তাঁর বাবা দ্রুত বাড়িতে আসার পথে তাঁকেও গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন।

পারভীন বেগম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের নেতাদের চাঁদা দিয়ে আসছিলেন তাঁরা। এরপরও নতুন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি করা টাকা না দেওয়ায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর।

হাজী নূরে আলম বলেন, শনিবার রাত ২টা থেকে শুরু করে ৩টা পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

হামলার সময় দুর্বৃত্তরা বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁকে, তাঁর দুই ছেলেকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। তাঁর শ্বশুরকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন।

বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাতারবাড়ী বন্দরের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে: হামিদুর রহমান আযাদ

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ।

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৯০০ মামলা, ডাম্পিং ২৮২ গাড়ি

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুই দিনে ৯০০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ২৮২টি গাড়ি ডাম্পিং ও ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৯৯

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৯৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধ ১

প্রকাশ: ০৬:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬