ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে প্রায় সব মৃত্যুই শক সিনড্রোমে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে

সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সাড়ে ৫ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত মারা গেছে ৫১৬ জন ডেঙ্গু রোগী। নভেম্বরের ২১ দিনেই মৃত্যু হয়েছে ৯৭ জনের। তাদের মধ্যে ৯৫ জনই ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন থেকে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। ওই মাসে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে। তার পর থেকে সংখ্যাটি লাফিয়ে বাড়তে থাকে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় প্রায় ৫৩ হাজার রোগী। মৃত্যুর হিসাবেও জুনের পর থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। জুনে ১৩ জনের পর জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জন মারা যায়।

চিকিৎসা গ্রহণে দেরি করাসহ বিভিন্ন কারণে ডেঙ্গু রোগীর অবস্থা সাধারণ জ্বর থেকে গুরুতর জটিলতায় রূপ নিতে পারে। প্রচলিত শ্রেণিবিন্যাসে ডেঙ্গু ফিভার বা জ্বর, ডেঙ্গু হেমোরেজিক ফিভার (ডিএইচএফ) এবং ডেঙ্গু শক সিনড্রোম (ডিএসএস)—এই তিনটি পরিভাষা ব্যবহৃত হয়। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া, রক্তক্ষরণের প্রবণতা এবং রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। নালি থেকে প্লাজমা বেরিয়ে গেলে রক্তসঞ্চালনে প্রয়োজনীয় তরল পদার্থের পরিমাণ কমে রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে যায়। একেই ডেঙ্গু শক সিনড্রোম বলা হয়। শক সিনড্রোম হলে শ্বাসকষ্ট, গুরুতর রক্তক্ষরণ এবং যকৃৎ, হৃদ্‌যন্ত্র বা মস্তিষ্কের মতো অঙ্গের গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত পাঁচ বছর বয়সী মাহিদাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়। ওই দিনই তার মৃত্যু হয়। কেরানীগঞ্জের বাসিন্দা এই শিশুর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা আব্দুর রহিম ৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির দিনই মারা যান। তাঁরও ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু হয়।

চিকিৎসাবিদেরা বলেন, ডেঙ্গু শক সিনড্রোমে দ্রুত চিকিৎসা না পেলে রোগীর রক্তচাপ ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্তপ্রবাহ মারাত্মকভাবে কমে যেতে পারে। একপর্যায়ে অঙ্গ বিকল হয়ে রোগীর মৃত্যু হতে পারে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পর্যালোচনাতেও ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে গুরুতর জটিলতায় আক্রান্ত হওয়ার উপস্থিতি উঠে এসেছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া ১১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছে। এই রোগীদের মৃত্যু ঘটেছে বছরের শুরু থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত।

পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালে ভর্তির সময় এদের ৩৬ শতাংশের ডেঙ্গু শক সিনড্রোম, ২৬ শতাংশের এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম (ডেঙ্গুজনিত অস্বাভাবিক অঙ্গ-জটিলতা), ১৭ শতাংশের ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ১৮ শতাংশের ডেঙ্গু ফিভার শনাক্ত হয়েছিল। অন্য শ্রেণিতে ছিলেন ৪ জন।

এই ১১৯ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে মূলত ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল, কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল এবং ঢাকার বেসরকারি আসগর আলী হাসপাতাল থেকে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গুতে শক সিনড্রোমে আক্রান্ত রোগীর মৃত্যু বেশি হচ্ছে। এই অবস্থায় প্লাজমা লিকেজ হয়। এই জটিল অবস্থায় রোগীকে শুধু তরল পদার্থ দিলেই হয় না, পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসাও দিতে হয়।’

রোগতত্ত্ববিদদের মতে, জ্বর কমে যাওয়ার সময়ও ডেঙ্গু রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে। তাই জ্বর কমাকে সুস্থতার লক্ষণ ভাবা ঠিক নয়। তীব্র পেটব্যথা, বারবার বমি, অস্থিরতা, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, রক্তক্ষরণ হলে বা প্রস্রাব কমে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও রোগতত্ত্ববিদ ডা. মুশতাক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার ডেঙ্গুতে দৃশ্যমান রক্তক্ষরণের চেয়ে শরীরের ভেতরে রক্তক্ষরণ এবং রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। শক সিনড্রোমে রক্তনালি থেকে তরল বেরিয়ে রক্তচাপ কমে যায়, আর হেমোরেজিক ফিভারে রক্তক্ষরণ হতে পারে। দুটিই গুরুতর জটিলতা। তবে শক সিনড্রোমের লক্ষণ অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। ফলে রোগী ও স্বজনেরা বিপদ বুঝতে দেরি করেন। দ্রুত শনাক্ত এবং চিকিৎসা না হলে দুই ধরনের জটিলতাই প্রাণঘাতী হতে পারে।’

ডেঙ্গুতে মৃত্যুর পেছনে চিকিৎসা নিতে দেরি করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইইডিসিআরের ওপরের পর্যালোচনায় দেখা গেছে, উপসর্গ দেখা দেওয়ার পর থেকে হাসপাতালে যাওয়ার মধ্যবর্তী সময়ের গড় ছিল তিন দিন। ৮৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫৬ জন (৬৮ শতাংশ) উপসর্গ দেখা দেওয়ার তিন দিনের বেশি সময় পর চিকিৎসা নিয়েছেন।

পর্যালোচনায় আরও দেখা গেছে, হাসপাতালে ভর্তির আগে ৩৫ শতাংশ রোগী ব্যথানাশক ওষুধ, ৩৩ শতাংশ অ্যান্টিবায়োটিক এবং ৮ শতাংশ স্টেরয়েড সেবন করেছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ডা. মুশতাক হোসেন বলেন, ‘অনেক রোগী শুধু গুরুতর অসুস্থ হওয়ার পরই হাসপাতালে আসেন; বিশেষ করে দরিদ্র মানুষ শুরুতে হাসপাতালে যেতে চান না। অনেক সময় দেরিতে চিকিৎসা দিয়ে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনায় প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার মধ্যে সমন্বয় এবং রোগের পর্যায় অনুযায়ী যথাযথ হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।’

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরও অনেক রোগীকে বাঁচানো যাচ্ছে না। আইইডিসিআরের পর্যালোচনায় দেখা গেছে, হাসপাতালে ভর্তির পর রোগীদের অবস্থানের গড় সময় ছিল মাত্র দুই দিন। ১১৩ জনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪৩ জন (৩৮ শতাংশ) ভর্তির দিন অথবা পরবর্তী এক দিনের মধ্যে মারা গেছে।

পর্যালোচনায় চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি দুর্বলতার বিষয়ও উঠে এসেছে। ৭৩ জনের তথ্য বিশ্লেষণে ১২ শতাংশের ক্ষেত্রে রোগের শ্রেণিবিন্যাসে ভুল বা বিলম্বের তথ্য পাওয়া গেছে। ৭৯ জনের মধ্যে ১১ শতাংশের ক্ষেত্রে পর্যাপ্ত বা সময়মতো তরল দেওয়া হয়নি। ৭২ জনের মধ্যে ১০ শতাংশের ক্ষেত্রে রক্তসঞ্চালনে বিলম্বের বিষয়টি চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব তথ্য গুরুতর অবস্থায় হাসপাতালে আসা রোগীদের দ্রুত শনাক্ত করা, নিবিড় পর্যবেক্ষণ এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।

আইইডিসিআরের পর্যালোচনায় মৃত ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে নারীর মৃত্যুর হার পুরুষের তুলনায় কিছুটা বেশি পাওয়া গেছে। লিঙ্গসংক্রান্ত তথ্য পাওয়া ১১৭ জনের মধ্যে ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ। বসবাসের তথ্য পাওয়া ৮৯ জনের মধ্যে ৫৫ শতাংশ গ্রামীণ এলাকার এবং ৪৫ শতাংশ শহরাঞ্চলের বাসিন্দা। বিশেষজ্ঞদের মতে, গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অনেক গ্রামীণ এলাকাতেই মশা নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ এবং রোগীকে দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার সুযোগ সীমিত।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ বলেন, ‘ডেঙ্গু রোগীর জ্বর কমে গেলেও ঝুঁকি শেষ হয় না। তাই সতর্ক থাকতে হবে এবং বিপদের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। উপজেলা থেকে জেলা, বিভাগ ও রাজধানী পর্যন্ত চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো ঘাটতি নেই।’

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১৩৪৪

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১৩৪৪

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

মহামারি নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি

মহামারি নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি

প্রতিবছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যাওয়ারনেস উইক’ বা অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ওষুধের কার্যকারিতা হ্রাস কমে যাওয়ার…

ক্যানসারে আক্রান্তদের পেডিকিউর যেমন হবে

ক্যানসারে আক্রান্তদের পেডিকিউর যেমন হবে

পরিবারের কেউ ক্যানসার বা কর্কট রোগে আক্রান্ত হলে জীবনযাপনের সবকিছুতেই বাড়তি সতর্কতা মেনে চলার ব্যাপার থাকে। প্রসাধনী বা ত্বকচর্চার উপকরণের বেলাতেও খুব বাছবিচার করে তবেই সেগুলো ব্যবহার করা চাই।

জনপ্রিয় টার্গেট

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল

নভেম্বরে প্রায় সব মৃত্যুই শক সিনড্রোমে

প্রকাশ: ০৭:৩২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬