এই মামলার সাত আসামির মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন—সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, ডা. দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষ থেকে ২ নভেম্বর ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট আন্দোলন দমনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। এই সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।

দৈনিক টার্গেট 


-ab10de-256x144.webp)






















