ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অর্থনীতির হালচাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

সরকারি বিনিয়োগ দুর্নীতি বাড়ায়, সুশাসনের ঘাটতি তৈরি করে এবং জনগণের ঘাড়ে ঋণ-সুদের বোঝা

বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) মতে, বাংলাদেশের অর্থনীতি মূলত তিন ধরনের কাঠামোগত ফাঁদে আটকা পড়েছে। যার প্রথমটি হলো পরিবারের ঋণ করে বা সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতা, দ্বিতীয়টি প্রবৃদ্ধি কমে যাওয়া, তৃতীয়টি প্রশাসনিক শাসনব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপে দুর্বল বাস্তবায়ন। মনে হয় বিএনপি সরকারের হানিমুন পিরিয়ড শেষ হতে চলেছে। এখন দৃশ্যমান অ্যাকশনে যেতে হবে।

ইতিমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর করতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এই নতুন পে-স্কেল কিন্তু বিএনপি সরকার ঘোষণা করেনি। এটা পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের কাজ। ২০২৪ সালের এক হিসাবে দেখা যায়, সরকারের মোট যে রাজস্ব আয়, তার ৪৩ শতাংশই ব্যয় হয়ে যায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতায়। নতুন পে-স্কেলের কারণে তা এখন হবে ৫৫ শতাংশের বেশি ব্যয়। সরকারি হিসাবেই পৌনে ৭ কোটির মতো কর্মজীবীর মধ্যে কৃষিজীবী, শ্রমজীবী, দিনমজুর বাদ দিয়ে প্রায় কমপক্ষে দেড় কোটি বেসরকারি পর্যায়ে চাকরিজীবী রয়েছেন। তাঁদের কথা না ভেবে সরকার শুধু ২০ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও পেনশনভোগীর কথা ভাবল। এতে তীব্র অর্থকষ্টে থাকা সাধারণ মানুষ দুঃখ পেয়েছে।

তাই সাধারণের স্বস্তি আসে, এমন অর্থনৈতিক উদ্যোগ সরকারকে দৃশ্যমান করতে হবে। সরকারকে বড় কেনাকাটা থেকে দূরে থেকে মানুষের দৈনন্দিন কষ্ট লাঘব হয়, এমন প্রকল্প বেশি করে দৃশ্যমান করতে হবে। সঙ্গে দেশীয় ক্ষুদ্র ও মধ্যম আয়ের ব্যবসায়ীদের বিনিয়োগের পথ করে দিতে হবে। তবেই অর্থনীতিতেও সরকার সফল হবে।

লেখক: ড. রাজীব চক্রবর্তী, গবেষক ও পরিচালক , চট্টগ্রাম উন্নয়ন গবেষণা কেন্দ্র

প্রতিরোধ গড়ে তোলা অত্যাবশ্যক

প্রতিরোধ গড়ে তোলা অত্যাবশ্যক

ধর্ষণ জিনিসটা আগে ছিল না, এমন নয়। ছিল, তবে সীমিত পরিমাণে। গণধর্ষণের এবং শিশু ধর্ষণের খবর পাওয়া যেত না। একাত্তরে হারামি পাকিস্তানি হানাদার বাহিনীই বাংলাদেশে প্রথমবারের মতো নির্বিচারে ধর্ষণ ও গণধর্ষণের কাজ শুরু করে। মার খেয়ে এবং লেজ গুটিয়ে তারা পালিয়েছে, কিন্তু গণধর্ষণ থামেনি; বরং ভয়াবহ….

মানবসভ্যতার এক আত্মিক পুনর্পাঠ

মানবসভ্যতার এক আত্মিক পুনর্পাঠ

মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে প্রগতির ধারণাটি বরাবরই একরৈখিক ও মানবকেন্দ্রিক অহংকারে বন্দী ছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে এসেছি যে ভাষা, বুদ্ধি কিংবা চেতনার মুকুটটি কেবল মানুষেরই একমাত্র একচেটিয়া অধিকার, আর প্রকৃতির বাকি জীবজগতের সঙ্গে আমাদের সম্পর্ক মূলত নিছক শোষক ও শাসিতের।

‘হুমকি সংস্কৃতি’র বিস্তার

‘হুমকি সংস্কৃতি’র বিস্তার

আমাদের দৈনন্দিন জীবন বাইরে থেকে বেশ স্বাভাবিক বলেই মনে হয়। সকালে চায়ের দোকানে আড্ডা, কর্মব্যস্ত রাজপথ, বাজারে কেনাকাটা, অফিস-আদালতের কাজ কিংবা উৎসবের আনন্দ—সবই চলছে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে মানুষের মনে জমছে একধরনের ভয় ও নিরাপত্তাহীনতা।

জনপ্রিয় টার্গেট

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের অর্থনীতির হালচাল

প্রকাশ: ০৮:৩১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬