ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি দমন কমিশন: অর্থ পাচার রোধে আইন সংশোধনের উদ্যোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে

• এভিডেন্স অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যালোচনা হবে সংশোধনী

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ এবং অর্থ পাচারের তদন্ত কার্যকর করতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইনের প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে মতামত ও সুপারিশ দিতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, বিদেশে পাচার করা সম্পদ পুনরুদ্ধারে আইনের কয়েকটি ধারা সংশোধনের উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ৭ অক্টোবরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুদক এই কমিটি গঠন করে। কমিটি প্রস্তাবিত সংশোধনীর পাশাপাশি আইনের অন্য কোনো ধারা পরিবর্তন, সংযোজন বা বাদ দেওয়ার প্রয়োজনীয়তাও পর্যালোচনা করবে। দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে কমিটির আহ্বায়ক এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন, উপপরিচালক মো. সাজেদুর রহমান, মো. নূর-ই-আলম ও শারিকা ইসলাম।

আইন প্রয়োগে জটিলতা, সম্পদ উদ্ধারে বাধা: পাচার করা অর্থ একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তরিত হলে তদন্ত আরও কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে ভুয়া প্রতিষ্ঠানের নামে বা বৈধ ব্যবসার আড়ালে অবৈধ অর্থ বিনিয়োগ করা হয়। ফলে অর্থের উৎস ও মালিকানা প্রমাণে দীর্ঘ সময় লাগে। তদন্তকারী সংস্থার এখতিয়ার, সাক্ষ্য-প্রমাণের গ্রহণযোগ্যতা এবং সম্পদ জব্দ বা বাজেয়াপ্তের ক্ষেত্রে আইনি প্রতিকারের বিষয়গুলোতেও স্পষ্টতা প্রয়োজন। এসব ক্ষেত্রে বিদ্যমান আইনের সীমাবদ্ধতা ও সংশোধনের প্রয়োজনীয়তা পর্যালোচনা করবে দুদকের কমিটি।

এভিডেন্স অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য যাচাই: কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভার সিদ্ধান্ত ও উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে প্রস্তাবিত খসড়া আইন পরীক্ষা করতে হবে। এ ক্ষেত্রে দ্য এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২ এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের সঙ্গে সংশোধনীর সামঞ্জস্য যাচাই করা হবে।

কমিটিকে আইনের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।

দুদক সচিব সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, অর্থ পাচারের তদন্তে বিদ্যমান আইনের যেসব সীমাবদ্ধতা দুদক মোকাবিলা করছে, সেগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনতে সংশোধিত আইনি কাঠামো কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়েও সুপারিশ তৈরি করবে কমিটি।

হত্যা ও আগুন-সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। এখনো আগুন-সন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া ও কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না…

২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

দুর্নীতি দমন কমিশন: অর্থ পাচার রোধে আইন সংশোধনের উদ্যোগ

প্রকাশ: ১২:১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬