০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

চিঠির তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া চিঠির তথ্য সংসদকে জানানো হচ্ছে।

চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশ নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে তাঁকে থানায় নেওয়া হয়। পরে শেরেবাংলা নগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। স্পিকারের পড়ে শোনানো চিঠিতে মামলার নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭ উল্লেখ করা হয়।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত জুনে নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে তাঁর পরিবারের অভিযোগ।

মামলাটির তদন্তভার পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর নজরুল ইসলামকে আদালতে হাজির করা হলে তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই দিন তাঁর প্রথম স্ত্রী মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পরে ২৪ সেপ্টেম্বর নজরুল ইসলামকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। দুই দফা রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হয়। সেদিন তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

পিডিবিএফের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

বোর্ড সভার সিদ্ধান্ত উপেক্ষা করে আর্থিক সক্ষমতা নেই—এমন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে সাড়ে ২৪ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে

প্রতিটি জেলায় ক্রীড়া অফিসার, উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ হবে

প্রতিটি জেলায় একজন করে ক্রীড়া অফিসার এবং উপজেলায় ৮টি ইভেন্টে ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার

সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো—ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ…

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

প্রকাশ: ০৬:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬