সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশগ্রহণ করেন। এ ছাড়া, কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি পদ পূরণের অগ্রগতি পর্যালোচনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার লক্ষ্যে বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ লক্ষ্যে ইউএনডিপির কারিগরি সহযোগিতায় একটি আধুনিক জনবল কাঠামোর প্রাথমিক রূপরেখা প্রণয়ন করে দেওয়ার জন্য সংস্থাটির সহযোগিতা চাওয়া হয়। সে প্রেক্ষিতে ইউএনডিপিকে আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রাথমিক রূপরেখা তৈরি করে সরবরাহ করার জন্য কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 
























