ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু-কিশোরদের ভিটামিন বি১২ ঘাটতি বাড়ছে, করণীয় কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

জরিপে দেখা গেছে, ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরদের ৬৬ দশমিক ১ শতাংশ এবং কিশোরীদের ৬৫ দশমিক ৪ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে। তরুণদের মধ্যে পুষ্টির বড় ধরনের ঘাটতির বিষয়টি উঠে এসেছে এ জরিপে। বিশেষ করে রক্তকণিকা সুস্থ রাখা, স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম এবং শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য ভিটামিন বি১২ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জরিপে দেখা গেছে, অন্যান্য অণুপুষ্টি উপাদানের ঘাটতির তুলনায় কিশোর-কিশোরীদের মধ্যে ভিটামিন বি১২-এর ঘাটতি বেশি। ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ৬৫ দশমিক ৪ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে। অন্যদিকে তাদের ৩৬ দশমিক ৩ শতাংশের আয়রন এবং ৮ দশমিক ৬ শতাংশের ফোলেটের ঘাটতি পাওয়া গেছে।

কিশোরদের মধ্যে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে ৬৬ দশমিক ১ শতাংশের। তুলনায় আয়রনের ঘাটতি পাওয়া গেছে ১০ শতাংশের এবং ফোলেটের ঘাটতি ৬ দশমিক ৩ শতাংশের।

জরিপের তথ্য আরও বলছে, ভিটামিন বি১২-এর ঘাটতি বেশি থাকলেই যে আক্রান্ত সব কিশোর-কিশোরীর রক্তস্বল্পতা থাকবে, তা নয়। কিশোরীদের ৬৫ দশমিক ৪ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি থাকলেও রক্তস্বল্পতা পাওয়া গেছে ৪৬ দশমিক ৩ শতাংশের। কিশোরদের ক্ষেত্রে রক্তস্বল্পতার হার ২২ দশমিক ৮ শতাংশ, যেখানে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে ৬৬ দশমিক ১ শতাংশের।

শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য ভিটামিন বি১২ প্রয়োজন। এটি লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে। এ ছাড়া ডিএনএ তৈরি ও কোষের বিপাকপ্রক্রিয়াতেও ভূমিকা রয়েছে ভিটামিনটির।

শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা কমে গেলে ক্লান্তি, দুর্বলতা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ঘোরা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে এ ঘাটতির কারণে রক্তস্বল্পতা তৈরি হলে এসব সমস্যা হতে পারে। কারও কারও হাত-পায়ে অবশ ভাব কিংবা ঝিনঝিন করার অনুভূতিও হতে পারে।

ভিটামিন বি১২-এর ঘাটতি স্নায়ুতন্ত্রের ওপরও প্রভাব ফেলতে পারে। কোনো কোনো ক্ষেত্রে শরীরের ভারসাম্য রক্ষা, স্মৃতিশক্তি কিংবা মনোযোগ ধরে রাখতে সমস্যা দেখা দিতে পারে। শিশু-কিশোরদের ক্ষেত্রে পুষ্টির চাহিদা আরও গুরুত্বপূর্ণ। কারণ, এ বয়সে শরীরের বৃদ্ধি ও বিকাশ চলতে থাকে। তাই প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া জরুরি।

আইসিএমআর-এনআইএনের জরিপ বলছে, ভিটামিন বি১২-এর ঘাটতি শুধু কিশোর কিংবা প্রাপ্তবয়স্কদের সমস্যা নয়। ছোট শিশুদের মধ্যেও এ ঘাটতি দেখা গেছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৭ দশমিক ৩ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি পাওয়া গেছে। পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এ হার ৪৬ দশমিক ৫ শতাংশ।

কিশোর বয়সে এ হার আরও বেড়েছে। ১০ জন কিশোর-কিশোরীর মধ্যে ছয়জনের বেশি নির্ধারিত মাত্রার চেয়ে কম ভিটামিন বি১২ নিয়ে বেড়ে উঠছে। জরিপের এ ফলাফল ইঙ্গিত দেয়, জীবনের শুরুতেই পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে এবং তা কিশোর বয়স পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কিশোর বয়স পেরিয়ে গেলেও ভিটামিন বি১২-এর ঘাটতি ব্যাপকভাবে দেখা যাচ্ছে। জরিপে দেখা গেছে, ২০ থেকে ৫৯ বছর বয়সী গর্ভবতী নন এবং সন্তানকে বুকের দুধ খাওয়ান না—এমন নারীদের ৫৫ দশমিক ২ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে।

১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রজননক্ষম নারীদের মধ্যে এ হার ৫৭ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, ২০ থেকে ৫৯ বছর বয়সী পুরুষদের ৬০ দশমিক ৪ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি পাওয়া গেছে।

বয়স্কদের মধ্যেও এ সমস্যা রয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সী নারীদের ৪১ দশমিক ২ শতাংশ এবং পুরুষদের ৪৬ দশমিক ৮ শতাংশের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি দেখা গেছে।

গর্ভবতী ও সন্তানকে বুকের দুধ খাওয়ানো নারীদেরও ঘাটতি

গর্ভাবস্থা ও সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ও নারীদের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি দেখা গেছে। জরিপ অনুযায়ী, গর্ভবতী নারীদের ৬৩ দশমিক ১ শতাংশের শরীরে এ ঘাটতি রয়েছে। সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীদের ক্ষেত্রে এ হার ৫১ দশমিক ৮ শতাংশ।

গর্ভাবস্থা ও সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ে পর্যাপ্ত পুষ্টি শুধু মায়ের সুস্থতার জন্যই নয়, গর্ভের শিশুর বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের জন্যও গুরুত্বপূর্ণ। জীবনের বিভিন্ন পর্যায়ে নারীদের মধ্যে পুষ্টির ঘাটতি শনাক্ত করার প্রয়োজনীয়তার বিষয়টি জরিপে উঠে এসেছে।

‘সাম্পাদা’ জরিপে জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের শরীরে অণুপুষ্টি উপাদানের ঘাটতির জাতীয় পর্যায়ের চিত্র তুলে ধরা হয়েছে। আইসিএমআর-এনআইএনের তথ্যপত্র অনুযায়ী, এ ফলাফল পুষ্টির ঘাটতি শনাক্ত করতে এবং কোন জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন, তা নির্ধারণে সহায়তা করতে পারে।

কিশোর-কিশোরীদের মধ্যে ভিটামিন বি১২-এর ঘাটতির উচ্চ হার বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, এ সময় শরীরে দ্রুত শারীরিক ও জৈবিক পরিবর্তন ঘটে। পুষ্টির ঘাটতি দ্রুত শনাক্ত করা এবং এর অন্তর্নিহিত কারণ মোকাবিলা করা গেলে কিশোর বয়সের পাশাপাশি পরবর্তী জীবনেও সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

মুখের দুর্গন্ধ যখন দুশ্চিন্তার কারণ

মুখের দুর্গন্ধ যখন দুশ্চিন্তার কারণ

মুখের দুর্গন্ধ এমন একটি সমস্যা, যা জীবনের কোনো না কোনো সময় প্রায় প্রত্যেকেই অনুভব করে। কারও ক্ষেত্রে এটি সাময়িক, আবার কারও জন্য প্রতিদিনের অস্বস্তির কারণ। অনেক সময় মুখের দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে অন্যের সঙ্গে কথা বলা, মেলামেশা কিংবা সামাজিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ে। চিকিৎসাবিজ্ঞানের…

দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখের যেসব ঝুঁকি তৈরি হয়

সূর্যের আলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু দীর্ঘ সময় সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকা চোখের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বাইরে কাজ করা বা চলাফেরা করলে চোখের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

রাতে পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী করবেন

রাতে পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী করবেন

শীতের রাতে বা ঠান্ডা আবহাওয়ায় হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। শরীরের মূল অংশ (কোর) উষ্ণ রাখতে রক্তনালি সংকুচিত হয়ে হাত-পায়ে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। তবে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, ধমনির রোগ, ভিটামিন বি-১২-এর ঘাটতি…

জনপ্রিয় টার্গেট

সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

শিশু-কিশোরদের ভিটামিন বি১২ ঘাটতি বাড়ছে, করণীয় কী

প্রকাশ: ১২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬