বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মো. আফজাল হোসেন। তিনি জানান, ভোরের দিকে ২ টা পেট্রোল বোমা নিক্ষেপ করেই চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এটা একতলা বাসার টিনের ওপর পড়ে। ওয়েল স্ট্রাকচার্ড থাকায় তেমন ক্ষতি হয়নি আর নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক সেটা ফায়ার নিরোধক দিয়ে নিভিয়ে ফেলেছেন।
আফজাল হোসেন বলেন, ‘বাসার নাইট গার্ডের সঙ্গে কথা বলে জেনেছি ২ জন ছিল পিক-আপের ওপরে। তারা মূলত ওই দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। আর চালক তো ছিলই। আর কেউ ছিল কি না, কারা এটা ঘটিয়েছে, এসব বিষয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

দৈনিক টার্গেট 





















