ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, হাসপাতালে পর্যটকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট এলাকার একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে সেন্ট মার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে বেলা ৩টার দিকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সেন্ট মার্টিন হাসপাতালের চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, ‘অসুস্থ অবস্থায় ওই পর্যটককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফে পাঠানো হয়। তাঁর সঙ্গীদের ভাষ্য অনুযায়ী, রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। ওই পর্যটকের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল।’

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ।

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

সেন্ট মার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলার প্রমাণ, রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের দায়ে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট মার্টিনের দক্ষিণপাড়া সৈকতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জনপ্রিয় টার্গেট

নমুনা ভাইভা: যুব উন্নয়নে চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়

সেন্ট মার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, হাসপাতালে পর্যটকের মৃত্যু

প্রকাশ: ১২:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬