শরতে যে রঙের পোশাকগুলো একবার হলেও পরে দেখতে পারেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে

যা বলা হচ্ছিল, আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রং মূলত দুটি সম্পূর্ণ ভিন্ন মেজাজের প্রকাশ ঘটায়। একটি প্রকৃতির শান্ত রূপ তুলে ধরে, অন্যটি দেয় চনমনে ও নজরকাড়া ভাব। ওয়ার্ডরোবের ভেতরে বদল আনতে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

এটি মূলত মাটির কাছাকাছি থাকা প্রাকৃতিক রং। এগুলো সাধারণত খুব বেশি উজ্জ্বল হয় না, তবে পোশাক-আশাকে অত্যন্ত মার্জিত, শান্ত ও ক্ল্যাসি একটি লুক এনে দেয়। মাটির গভীর রং বা কফির মতো গাঢ় বাদামি, হালকা সোনালি-বাদামি রঙের মিশ্রণ, জলপাই সবুজ, পোড়ামাটির রং, বেজ এবং খাকি, ধূসর রং ইত্যাদি এই ক্যাটাগরিতে পড়ে।

এতে রয়েছে গাঢ়, খাঁটি এবং উজ্জ্বল রং। এই রংগুলো সরাসরি চোখে পড়ে এবং একটি আত্মবিশ্বাসী ও জমকালো ভাইব তৈরি করে। রয়্যাল ব্লু, বারগান্ডি বা ওয়াইন রেড, মাস্টার্ড ইয়েলো, পান্না সবুজ, ট্যাঞ্জেরিন বা ভাইব্রেন্ট অরেঞ্জ, ম্যাজেন্টা বা হট পিংক রংগুলোকে বলা হচ্ছে বোল্ড স্যাচুরেটেড।

চলতি মাসে স্টাইল ও আভিজাত্য বজায় রাখতে এই রঙের পোশাকগুলো কিন্তু একবার হলেও পরে দেখতে পারেন। কীভাবে বাছাই করবেন, তাই ভাবছেন? জেনে নিন এখানে—

শরতের ফ্যাশনে জায়গা করে নেয় মাটির কাছাকাছি থাকা প্রাকৃতিক রংগুলো। এই সেপ্টেম্বরে চকলেট ব্রাউন রঙের শাড়ি, কুর্তি বা ব্লেজার আপনাকে দেবে অত্যন্ত ক্ল্যাসি একটি লুক। এ ছাড়া জলপাই বা অলিভ গ্রিন এই মাসের জন্য আরেকটি দারুণ ট্রেন্ডি পছন্দ, যা প্রকৃতির শান্ত রূপকে খুব ভালোভাবেই প্রকাশ করতে পারে।

ঋতু পরিবর্তনের এই সময়ে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে এককথায় বোল্ড ও রিচ এই রং। সেপ্টেম্বর পূজার প্রস্তুতি। তাই ফ্যাশনে একটু ড্রামাটিক ভাইব নিয়ে আসাটা অস্বাভাবিক কিছু নয়। এই রঙের সিঙ্গেল কামিজ বা গাউন যেকোনো সন্ধ্যার অনুষ্ঠানে আপনাকে সবার থেকে আলাদা রাখবে।

সেপ্টেম্বরের পরিষ্কার আকাশ মনে করিয়ে দেয়, শরৎ এসে গেছে। তাই নীল রং ফ্যাশন থেকে বাদ দেওয়া অসম্ভব। রোদে বা ক্যাজুয়াল আউটিংয়ে চোখে আরাম দিতে প্যাস্টেল বা হালকা আকাশি নীল রঙের সুতি পোশাক পরে দেখতে পারেন। অন্যদিকে ফরমাল বা সেমি-ফরমাল লুকে গভীরতা যোগ করতে নেভি ব্লু বেইজড পোশাক এবং সঙ্গে মেটালিক অ্যাকসেসরিজ দারুণ মানাবে।

উৎসবের মৌসুমের ঠিক আগে সর্ষে হলুদ বা ওয়ার্ম ইয়েলো আপনার লুকে অন্য রকম উজ্জ্বলতা এনে দেবে—এটা সত্য। হলুদ রঙের কুর্তি বা পাঞ্জাবি সেপ্টেম্বর বিকেলের আড্ডার জন্য জুতসই।

পুরো পোশাকে গাঢ় রং ব্যবহার করতে না চাইলে, ব্রাউন বা অলিভ গ্রিনের মতো নিউট্রাল রঙের পোশাকের সঙ্গে বারগান্ডি বা গোলাপি রঙের স্কার্ফ কিংবা ওড়না মিলিয়ে পরতে পারেন। জমে যাবে!

যেহেতু সেপ্টেম্বর মাসে আবহাওয়া মিশ্র থাকে, তাই আরামের জন্য লিনেন, সুতি বা লাইটওয়েট জর্জেট ফ্যাব্রিকসের পোশাক বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

বড় কথা, ট্রেন্ডে যে রংই রাজত্ব করুক না কেন, তা পরে যদি আপনি স্বস্তিবোধ না করেন, তাহলে সাজটাই মাটি হবে। তাই নিজের স্বস্তির কথা ভাবুন সবার আগে।

সূত্র: হু হোয়াট হোয়্যার ও অন্যান্য

রুই মাছ তো প্রায়ই রান্না হয় বাড়িতে। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। আপনাদের জন্য লেবুপাতা দিয়ে রুই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া…

ইট দ্য রেইনবো বা রঙিন খাবার খান। সহজ কথায়, প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন রঙের ফলমূল ও শাকসবজি অন্তর্ভুক্ত করাই হলো এই ডায়েট। তরুণ প্রজন্মের কাছে স্বাস্থ্যকর জীবনযাত্রার আগ্রহ দিন দিন বাড়ছে। এ জন্য শুধু নির্দিষ্ট কিছু শাকসবজি খাওয়া যথেষ্ট নয়। থালায় রঙের বৈচিত্র্য নিশ্চিত করলে কেবল শরীর প্রয়োজনীয়…

আপনার মনে কি প্রশ্ন জাগেনি, হোটেল চেক-আউট ঠিক ১২টাতেই কেন? ১১টা বা ১টা নয় কেন? অনেকেই মনে করেন, ঠিক ১২টায় চেক আউট করা একটা আন্তর্জাতিক আইন বা নিয়ম। কিন্তু জেনে অবাক হবেন, বেলা ১২টায় চেক-আউট কোনো আন্তর্জাতিক আইন নয়। বরং এটি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা হোটেল অপারেশন, হাউসকিপিং, অতিথির সুবিধা এবং পরবর্তী…

জনপ্রিয় টার্গেট

চুক্তিতে ফ্রান্সের রাষ্ট্রদূত থাকছেন তালহা

শরতে যে রঙের পোশাকগুলো একবার হলেও পরে দেখতে পারেন

প্রকাশ: ০৪:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬