০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে ফ্ল্যাট না কিনে কম দামে নির্জন দ্বীপ কিনেছিলেন বেয়ার গ্রিলস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

যুক্তরাজ্যের ওয়েলসের লিন উপদ্বীপের কাছে অ্যাবারসোচ উপকূল থেকে কিছু দূরে অবস্থিত দ্বীপটির নাম সেন্ট টুডওয়ালস আইল্যান্ড ওয়েস্ট। প্রায় ২০ একর আয়তনের দ্বীপটিতে রয়েছে ২০০ বছরের পুরোনো একটি বাতিঘর এবং বাতিঘরের রক্ষণাবেক্ষণকারীদের ব্যবহৃত দুটি কটেজ। সমুদ্রঘেরা নির্জন পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও কেনার সময় সম্পত্তিটির অবস্থা ছিল বেশ শোচনীয়।

বেয়ার গ্রিলস ও তাঁর স্ত্রী দ্বীপটি কিনেছিলেন প্রায় ৯৫ হাজার পাউন্ডে। অন্যদিকে টেমসের হাউসবোটটির দাম ছিল প্রায় এক লাখ পাউন্ড। সব মিলিয়ে খরচ হয়েছিল তিন লাখ ডলারেরও কম। ২০২১ সালে দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিলস বলেছিলেন, ২০০১ সালে তাঁরা ২ লাখ ৮৮ হাজার ডলারে লন্ডনের একটি ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন। কিন্তু হাউসবোট ও দ্বীপটি একসঙ্গে তার চেয়ে কম দামে পেয়ে তাঁরা প্রচলিত পথের বাইরে গিয়ে এক অসাধারণ অভিযাত্রার সিদ্ধান্ত নেন।

দ্বীপে গিয়ে অবশ্য স্বপ্নের বাড়ি পাননি তাঁরা। কটেজ দুটির ছাদ ছিল না ঠিকমতো, ছিল না বিদ্যুৎ কিংবা পানির ব্যবস্থা। চারদিকে ভাঙা ইট-পাথর ও ইঁদুরের উপদ্রব। বছরের পর বছর সংস্কারকাজ চালিয়ে দুটি কটেজকে একত্র করে চার শয়নকক্ষের একটি পারিবারিক আবাসে পরিণত করেন তাঁরা।

পুরোনো চুনাপাথরের প্রায় দুই ফুট পুরু দেয়াল বাড়িটিকে গ্রীষ্মে ঠান্ডা এবং শীতে উষ্ণ রাখে। তবে ঝড়ের সময় দ্বীপে বসবাসের কঠিন বাস্তবতাও টের পাওয়া যায়। ২০১২ সালে ভ্যানিটি ফেয়ারকে গ্রিলস বলেছিলেন, প্রবল বাতাসে বাড়িটি কেঁপে ওঠে, এমনকি প্রায় ১৫০ ফুট উঁচুতে অবস্থিত বাড়ির জানালাতেও সমুদ্রের পানির ছিটা এসে লাগে।

তিন সন্তানকে নিয়ে দ্বীপটিকে পারিবারিক অবকাশকেন্দ্র হিসেবে ব্যবহার করেন গ্রিলস দম্পতি। মাঝেমধ্যে বন্ধুরাও বেড়াতে যান। তবে আবহাওয়া খারাপ হলে দ্বীপে আটকে পড়ার ঝুঁকি রয়েছে।

দ্বীপে যাতায়াতও সহজ ছিল না। দীর্ঘদিন নৌকায় তীরে এসে প্রায় এক মাইল পথ হেঁটে বাজার ও প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে হতো। একটি স্লিপওয়ে নির্মাণের অনুমতি পেতে গ্রিলসকে প্রায় ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। বর্তমানে পুরোনো আরএনএলআই ডি-ক্লাস লাইফবোটে যাতায়াত করেন তাঁরা। মালপত্র পরিবহনে ব্যবহার করেন কোয়াড বাইক ও ট্রেলার।

বিদ্যুৎ ও পানির জন্যও দ্বীপটি মূল ভূখণ্ডের ওপর নির্ভরশীল নয়। ছোট একটি বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর বাড়ির ছাদে জমা বৃষ্টির পানি ব্যবহার করা হয় দৈনন্দিন কাজে।

২০০৮ সালে দ্য টেলিগ্রাফকে গ্রিলস বলেছিলেন, বছরের একটি সময় তিনি পরিবার নিয়ে এমন একটি দ্বীপে থাকেন, যেখানে মূল ভূখণ্ডের বিদ্যুৎ ও পানির সংযোগ নেই। ছোট বায়ুকল এবং বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থাতেই তাঁদের জীবন চলে।

লন্ডনের ব্যস্ত নগরজীবনের পরিবর্তে প্রকৃতির কাছাকাছি এমন নির্জন দ্বীপে বসবাসের সিদ্ধান্ত তাই শুধু সম্পত্তি কেনা নয়, বরং ছিল সম্পূর্ণ ভিন্ন এক জীবনধারা বেছে নেওয়ার গল্প।

কলিন্সের বর্ষসেরা শব্দ ‘মগিং’-এর মানে কী

প্রতিযোগিতায় কাউকে ছাপিয়ে যাওয়া, নিজের চেহারা কিংবা পারফরম্যান্স দিয়ে অন্যকে ম্লান করে দেওয়ার অর্থে ব্যবহৃত নতুন প্রজন্মের জনপ্রিয় স্ল্যাং ‘মগিং’-কে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্যের অভিধান প্রকাশনা সংস্থা কলিন্স।

হংকংয়ে লুই ভুতোঁর রেলস্টেশন

হংকংয়ে লুই ভুতোঁর রেলস্টেশন

বিশ্বের শীর্ষ সারির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের প্রচার, নতুন কালেকশন উন্মোচন বা ব্র্যান্ড সচেতনতা বাড়াতে প্রায়শই চোখধাঁধানো ও অভিনব স্থাপত্য এবং ফাসাদ ইনস্টলেশন তৈরি করে থাকে। ডিজিটাল স্ক্রিনের বদলে বড় বড় ভবনকে বিশাল ক্যানভাসে রূপান্তর করার মাধ্যমে তারা গ্রাহকদের এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা

লুই আমলে নিখোঁজ নৌ অভিযান রহস্যে নতুন আলো ফেলল বিরল প্রেমপত্র

১৭৯৩ সালের ২১ জানুয়ারি ফ্রান্সের রাজা ষোড়শ লুইকে গিলোটিনে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। প্রচলিত বিবরণ অনুযায়ী, মৃত্যুর আগে তিনি জানতে চেয়েছিলেন, ‘মঁসিয়ে দ্য লা পেরুজের কোনো খবর আছে?’

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামের পাশাপাশি মোংলাকে আধুনিক বন্দরে রুপান্তর করব: নৌপরিবহন প্রতিমন্ত্রী

লন্ডনে ফ্ল্যাট না কিনে কম দামে নির্জন দ্বীপ কিনেছিলেন বেয়ার গ্রিলস

প্রকাশ: ০৪:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬