ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রক্ত দেওয়ার পর রোগীর ত্বক থেকে মরা চামড়া ওঠে কেন? জেনে নিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কাকলী হালদার বলেন, ‘রোগীকে রক্ত দেওয়ার পর তাঁর ত্বক শুষ্ক হওয়া ও মরা চামড়া ওঠার কারণগুলো বুঝতে হবে। যাঁদের শরীরে রক্ত দিতে হয়, তাঁরা সাধারণত অ্যানিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ, ক্যানসার বা বড় কোনো অস্ত্রোপচারের মতো জটিলতায় ভুগে থাকেন। এসব দীর্ঘস্থায়ী রোগে শরীরের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং ত্বক স্বাভাবিক আর্দ্রতা ও সজীবতা হারিয়ে ফেলে। তাই ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে।’

এ ছাড়াও কিছু কারণে শরীরে রক্ত প্রবেশ করানোর পর ত্বকের সমস্যা দেখা দিতে পারে। সেগুলো হলো—

রক্ত দেওয়ার সময় বা তার আগে অনেক রোগীর শরীরে ইলেকট্রোলাইট ও তরলের ভারসাম্য বিঘ্নিত হয়। শরীরের কোষে পর্যাপ্ত পানি বা পুষ্টির অভাব ঘটলে এপিডার্মিস (ত্বকের উপরিস্তর) তার প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে পারে না। এর ফলে ত্বক শুষ্ক হয়ে খোসা বা মরা চামড়া উঠতে শুরু করে।

রক্তশূন্যতা বা রক্তরোগের চিকিৎসায় রোগীকে প্রায় সময় বিভিন্ন ওষুধ বা কেমোথেরাপি দেওয়া হয়। এসব ওষুধের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া।

যদিও বিরল, তবু রক্ত সঞ্চালনের ফলে অনেক সময় মৃদু অ্যালার্জি বা ইমিউনোলজিক্যাল প্রতিক্রিয়া হতে পারে। এর ফলে ত্বকে প্রদাহ বা র‍্যাশ দেখা দিতে পারে, যা সেরে যাওয়ার সময় ত্বক শুষ্ক হয়ে চামড়া ওঠার রূপ নেয়।

ত্বকের এই শুষ্কতা দূর করতে এবং রোগীকে আরাম দিতে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ডা. কাকলী হালদার বলেন, ‘ত্বকের আর্দ্রতা ফেরাতে সুগন্ধিমুক্ত এবং ডিপ-হাইড্রেশনের ক্রিম, লোশন বা পেট্রোলিয়াম জেলি, যেমন কোল্ড ক্রিম বা সেরামাইডযুক্ত ময়শ্চারাইজার দিনে তিন-চারবার ব্যবহার করতে হবে। গোসল বা শরীর স্পঞ্জ করার পরপরই ভেজা ত্বকে ময়শ্চারাইজার ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।’

রোগীর শারীরিক অবস্থা ঠিক থাকলে পর্যাপ্ত পানি, ডাবের পানি ও ফলের রস খেতে দিতে হবে। এ ছাড়া ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ত্বকের স্বাস্থ্য পুনরুদ্ধার সহজ করবে বলে জানান তিনি।

কাকলী হালদার জানান, রোগীদের ক্ষেত্রে সাধারণত কুসুম গরম পানি দিয়ে গোসল বা স্পঞ্জ করানো হয়। তবে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়। তাই কুসুম গরম পানি ব্যবহার করা উচিত এবং সাবান ব্যবহারের ক্ষেত্রে মাইল্ড বা সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী সাবান বেছে নেওয়া ভালো। তিনি আরও পরামর্শ দেন, রক্ত দেওয়ার কারণে রোগীর ত্বকে মরা চামড়া বা খোসা উঠলে, তা হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করা যাবে না। এতে ত্বকে ক্ষত বা ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। যদি শুষ্কতা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, সঙ্গে তীব্র চুলকানি, লালচে ভাব বা সংক্রমণের লক্ষণ দেখা দেয়; তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রক্তাল্পতার মূল কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা নিলে ত্বকের এই সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে।

জেনে নিন, প্রসবের পর বলিউড তারকারা যেভাবে ওজন ঝরিয়েছেন

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং সন্তান জন্মদানের পর বাড়তি ওজন নিয়ে অনেক মাকে দুশ্চিন্তায় পড়তে হয়। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। পর্দায় নিজেদের ফিট রাখতে এবং সুস্থ থাকতে তাঁরা বেছে নিয়েছেন প্রাকৃতিকভাবে কার্যকরী কিছু উপায়।

সুস্থ ও চাঙা থাকতে নভেম্বরের পাতে যেসব রাখতে পারেন

বাংলা ক্যালেন্ডার কার্তিকের শেষ সময় পার করছে। আর কটা দিন পরই অগ্রহায়ণের শুরু। প্রকৃতিতে এখন হেমন্তের আমেজ। শেষ রাতে আলতো কুয়াশার চাদর আর ভোরের বাতাসে হালকা হিমেল স্পর্শ জানান দিচ্ছে, শীত কড়া নাড়ছে দুয়ারে। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে প্রকৃতির সঙ্গে সঙ্গে বদল আসে আমাদের শরীরেও।

জনপ্রিয় টার্গেট

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

রক্ত দেওয়ার পর রোগীর ত্বক থেকে মরা চামড়া ওঠে কেন? জেনে নিন

প্রকাশ: ০৩:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬