০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই শীতে ঘুরে আসুন রাজা টংকনাথের রাজবাড়ি থেকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বুঝতেই পারছেন, এখন আর সেই জৌলুশ নেই। দেশভাগের সময় টংকনাথের পুরো পরিবার চলে যায় ভারতে। ফলে এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে রাজা টংকনাথের প্রাসাদ—একা ও নিঃসঙ্গ। বাড়িটি ঘুরে দেখা যায়, এটির মেঝে ছিল মার্বেল পাথরের তৈরি। কারুকাজখচিত সৌন্দর্য প্রাচীন এই রাজভবনের দেয়ালে এখনো দেখা যায়।

রাজবাড়ির ভেতরে পূর্ব পাশে ছিল অন্দরমহল, পশ্চিমে সিংহদরজা এবং বাড়ির উল্টো দিকে দুটি দিঘি। রাজবাড়ি-সংলগ্ন উত্তর-পূর্ব কোণে ছিল কাচারিবাড়ি, তার চিহ্ন আছে এখনো। লাল রঙের দালানটির স্থাপত্যশৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলংকরণের ছাপ সুস্পষ্ট দেখা যায়।

​উনিশ শতকের শেষ ভাগে তৈরি হয়েছিল রাজা টংকনাথের বাড়ি। রাজার বাবা বুদ্ধিনাথ এই বাড়ি নির্মাণ শুরু করেছিলেন। তাঁর মৃত্যুর পরে রাজা টংকনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন। জানা যায়, রাজা টংকনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না। বর্তমান রাণীশংকৈল উপজেলা শহরের বেশ কিছুটা দূরে কাটিহারে গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। সেই জমিদারের মন্দির দেখাশোনার কাজ করতেন টংকনাথের বাবা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার কাশি যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান, তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ জমিদারির মালিক হবেন। গোয়ালা জমিদার ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারির মালিক হন। আজকাল বিশ্বাস হতে না চাইলেও উনিশ ও বিশ শতকে এই ভূভারতের বিভিন্ন চমৎকার ঘটনার মতো এটিও একটি বটে।

​জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টংকনাথ ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদুয়ার স্টেট গঠন করেন। বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের জন্য ১৯২৫ সালের ১৮ নভেম্বর ব্রিটিশ গভর্নর হাউসে রাজা টংকনাথকে ব্রিটিশ সরকার ‘চৌধুরী’ উপাধিতে ভূষিত করে। গল্প প্রচলিত আছে, ব্রিটিশ ভাইসরয় এবং দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায় রাণীশংকৈলে এলে আমন্ত্রিত অতিথিদের টাকার নোট পুড়িয়ে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা ও আপ্যায়ন করেন এবং পর্যাপ্ত স্বর্ণালংকার উপহার দেন টংকনাথ। ফলে ব্রিটিশ সরকারের কাছ থেকে ‘চৌধুরী’ উপাধি এবং দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায়ের কাছ থেকে ‘রাজা’ উপাধি জোটে টংকনাথের কপালে। সে সময় মালদুয়ার স্টেটের নাম বদলে তাঁর স্ত্রী রানি শংকরী দেবীর নামে রাখা হয় রাণীশংকৈল।

একটি রাজবাড়ি নিছক ইট-কাঠ-পাথরের কাঠামো নয়, তার শরীরে লেগে থাকে প্রচুর ইতিহাস আর কিংবদন্তি। ইতিহাসই তো কিংবদন্তি হয়। টংকনাথের ইতিহাসও ডালপালা ছড়িয়ে কিংবদন্তি হয়ে ঘুরে বেড়ায় রাণীশংকৈল আর ইটাহারের জনপদ থেকে জনপদে। এই শীতে একদিন সেসব গল্পের খোঁজে না হয় ঘুরে যাবেন ছোট্ট জনপদ রাণীশংকৈল।

উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের আটটি জেলায় যাওয়ার আদর্শ সময় শীতকাল। এ সময় আবহাওয়া থাকে একেবারে আরামদায়ক। কুয়াশামাখা সকালে বেরিয়ে পড়তে পারেন ঠাকুরগাঁও শহর পেরিয়ে রাণীশংকৈলের উদ্দেশে।

দেশের যেকোনো প্রান্ত থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়া যায়। সেখান থেকে রাণীশংকৈল। আবার ঢাকা থেকে রাণীশংকৈল পর্যন্ত সরাসরি বিভিন্ন বাস চলাচল করে। এ ছাড়া ট্রেনে দিনাজপুর বা পীরগঞ্জ পর্যন্ত গিয়ে সেখান থেকে রাণীশংকৈল যাওয়া যায়। আবার প্লেনে সৈয়দপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে বাসে বা ভাড়ার গাড়িতেও রাণীশংকৈল যাওয়া যায় সহজে।

মাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিল

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এলব্রুস’ সফলভাবে জয় করার পর অভিযাত্রায় ব্যবহৃত বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেছেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

এক দিনের জকিগঞ্জ ভ্রমণ

এক দিনের জকিগঞ্জ ভ্রমণ

সপ্তাহজুড়ে অফিসে কাজ করতে করতে সময় কীভাবে চলে যায়, বোঝা দুষ্কর। ব্যস্ততার ফাঁকে কোথাও একটু ঘোরার ইচ্ছা হয়। তাই বেরিয়ে পড়লাম সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের উদ্দেশে। পরিকল্পনা ছিল, এক দিনে যতটা সম্ভব ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জনপদটি ঘুরে দেখব।

তেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে

তেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে

সমতলে সবুজ কার্পেটে মোড়ানো চা-বাগান, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার টানে শীতের শুরুতে পর্যটকেরা ছুটছেন তেঁতুলিয়ায়। এই অঞ্চলে পর্যটন মৌসুম শীতকালে। এই ঋতুর শুরুতে তেঁতুলিয়া থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।

জনপ্রিয় টার্গেট

এই শীতে ঘুরে আসুন রাজা টংকনাথের রাজবাড়ি থেকে

প্রকাশ: ০৮:১৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬