সুখী দেশে পরদিন যা হলো

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

সব দেশ যেমন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দিয়ে দেশের উন্নতির মাপকাঠি নির্ধারণ করে, ভুটান সেটাকে মাপে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দিয়ে। জনগণের খুশিই দেশটির কাছে মূল্যবান। এই অসাধারণ ধারণার আবিষ্কারক রাজা জিগমে সিংহে ওয়াংচুক—বর্তমান রাজার পিতা। ৫০ বছর আগেও ভুটান খুবই রক্ষণশীল দেশ ছিল। তারা কোনো পর্যটক ঢুকতে দিত না। রাজা জিগমে সিংহে ওয়াংচুক ভুটানের বৌদ্ধ পুরোহিতদের সঙ্গে আলোচনা করে দেশের উন্নতির জন্য পর্যটকদের জন্য সে দেশের দরজা খুলে দেন। এখানে বলে রাখা ভালো, ভুটান পরিপূর্ণভাবেই বৌদ্ধধর্মের দেশ। সে দেশে রাজা আর ধর্মীয় গুরুদের মর্যাদা প্রায় সমান।

শেষবার আমি একাই গিয়েছিলাম ভুটান। বেড়ানোর জন্য চেলালাপাস, দৌচালা, পুনাখা, টাইগারনেস্ট তো আছেই, এখন তৈরি হয়েছে প্রায় ১৭৭ ফুট উঁচু এবং পিতল আর সোনার তৈরি বিশাল বুদ্ধমূর্তি। প্রথমবার ভুটানে গিয়ে শুনে এসেছিলাম, এমন একটা প্রজেক্ট হতে যাচ্ছে। দ্বিতীয়বার অর্ধেক তৈরি দেখেছি। তৃতীয়বারে গিয়ে সম্পূর্ণ বুদ্ধমূর্তি এবং পুরো কমপ্লেক্স দেখতে পেলাম। বিশাল চত্বরে তৈরি এই মূর্তির নিচে পুরোটাজুড়ে আছে প্রার্থনা ঘর। সেখানে দেয়াল ঘেঁষে কাচে ঘেরা আছে আরও ১ লাখ ২৫ হাজার সোনালি রঙের বুদ্ধমূর্তি।

গাইড বলেছিলেন, গাড়ি নিয়ে মন্দিরের দরজার কাছে যেতে। সেটা পেছনের পথ। কিন্তু আমি রাজি হলাম না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে গেলাম মন্দিরের দরজার কাছে। অপূর্ব সুন্দর নকশা করা কাঠের বিশাল দরজা। ভেতরে ঢুকলাম, মানে আমি এখন বড় মূল মূর্তিটার তলায়। ধূপ আর পদ্মফুলের সুগন্ধে বিশাল ঘরটা যেন আমাকে আলিঙ্গন করল। একজন পুরোহিত এক কোনায় বসে কয়েকজনের সঙ্গে মৃদুস্বরে কথা বলছেন। পুরো আবহটাই এত পবিত্র যে মন ভালো হয়ে গেল। আমি ধীরে ধীরে প্রদক্ষিণ করতে শুরু করলাম। কথিত আছে এই ১ লাখ ২৫ হাজার বুদ্ধমূর্তির সামনে দিয়ে হাঁটলে ১ লাখ ২৫ হাজারবার বুদ্ধ দর্শনের পুণ্য হয়। আমি পাপী মানুষ, যেখানেই পুণ্যের খোঁজ পাই সেখানেই হাজির হয়ে যাই। সেটা সে যে ধর্মেরই হোক না কেন!

হাঁটতে হাঁটতে সেই পুরোহিতের সামনে আসতেই তিনি চোখ তুলে তাকালেন। আমি থেমে, তাঁর সামনে হাঁটু গেড়ে বসলাম। তিনি এক মুহূর্ত থেমে আমার মাথায় হাত রাখলেন। তারপর ভুটানি ভাষায় গাইডকে কী যেন বললেন। আমি প্রদক্ষিণ পুরো করে গাইডকে জিজ্ঞাসা করলাম, পুরোহিত কী বলেছিলেন? গাইড জানালেন, তিনি বলেছেন, আমি যেন আগামীকাল টাইগারনেস্ট থাকসান মনাস্ট্রিতে না যাই। বিপদ হতে পারে। আমি খুব স্বাভাবিকভাবেই গাড়িতে ফিরে এলাম। ঘরে এসে হঠাৎ মনে হলো, পুরোহিত থাকসান মনাস্ট্রিতে আমার যাওয়ার পরিকল্পনার কথা জানলেন কীভাবে? গাইড সেই মনাস্ট্রিতে আমাকে নিয়ে যেতে পারলে অনেক বেশি নুট্রাম বা ভুটানি মুদ্রা পেতেন। তিনিই-বা থেমে গেলেন কেন?

পরদিন গাইড আমাকে নিয়ে গেলেন পুনাখাতে। মাচু নদী আর পাচু নদীর সংযোগস্থলে তৈরি এই মনাস্ট্রিতেই রাজাদের বিয়ে এবং নানা রাজকীয় ও ধর্মীয় অনুষ্ঠান হয়। সন্ধ্যায় হোটেলে ফিরে শুনলাম থাকসান মনাস্ট্রির পথে ঘোড়া পা পিছলে পড়ে একজন নিহত হয়েছেন আর আমাদের হোটেলের এক বাসিন্দা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি! আমি একই সঙ্গে অবাক ও স্তব্ধ হয়ে গেলাম। এই বিপুল বিশ্বের কতটুকু রহস্যই-বা আমরা জানতে পারি!

দক্ষিণ কোরিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে সিউলের রাজপ্রাসাদ, জেজু দ্বীপের আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য কিংবা পাহাড়ি ট্রেইল। তবে দেশটির সাম্প্রতিক পর্যটনচিত্রে এসেছে এক অদ্ভুত পরিবর্তন। জেজু দ্বীপের শান্ত ও নির্জন সৈকতে পর্যটকদের দীর্ঘ সারি খুবই সাধারণ দৃশ্য।

এক বছর হওয়ার আগে সন্তান নিয়ে বিমানযাত্রা না করাই ভালো। তবে এর আগে যদি জরুরি কোনো কাজে বিমানে চড়তেই হয়, তাহলে সতর্ক থাকতে হবে। ভ্রমণের আগে মানসিক প্রস্তুতি তো নেবেনই, সঙ্গে আরও কয়েকটি বিষয় মনে রাখলে সফর অনেকটাই সহজ হয়ে যাবে।

ডোপামিন ড্রেসিং খুব চর্চা হচ্ছে এখন। তা-ও একটু বলে নিই, ডোপামিন ড্রেসিং হচ্ছে এমন ধরনের পোশাক পরা, যা আপনার মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মন ঝরঝরে হয়ে ওঠে। অলংকারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একটু মনে করে দেখুন, ছোটবেলায় মা, দাদি-নানিরা বাড়ির ছোট মেয়েদের কানে…

জনপ্রিয় টার্গেট

খুলনা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ সেপ্টেম্বর, ইশতেহার ঘোষণা

সুখী দেশে পরদিন যা হলো

প্রকাশ: ১০:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬