হাঁটতে শেখেনি এমন ও নির্দিষ্ট ওজনের শিশুদের জন্য বিমানে বেসিনেট বুক করার ব্যবস্থা থাকে। এতে দীর্ঘ যাত্রায় শিশুরা আরামে ঘুমাতে পারে। সম্ভব হলে আগেই বুকিং দিয়ে রাখুন বা টিকিট কাটার সময় খোঁজখবর নিন।
শিশুকে নিয়ে সিটে বসতে হলে জানালার ধারের সিটে যিনি বসবেন, তাঁর কোলে রাখাই ভালো। এতে খাবার, স্ন্যাকস বা কফি দেওয়া-নেওয়ার সময় শিশুর গায়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না।
বিমান উড্ডয়ন ও অবতরণের সময়ে বড়দেরও কান বন্ধ হয়ে যায় বা ব্যথা করে। এই সময় তাই শিশুকে দুধ পান করালে বা প্যাসিফায়ার মুখে দিয়ে দিলে কানের ভেতরের চাপ কমে ও কানে ব্যথা হওয়ার আশঙ্কা থাকে না।
ভ্রমণের সময় শিশুকে পাতলা ও আরামদায়ক জামাকাপড় পরাতে হবে। বিমানে ওঠার আগেই ডায়াপার বদলে নিন। অতিরিক্ত দু-তিন সেট পোশাক ও গা ঢাকার কাপড় সঙ্গে রাখুন।
দীর্ঘক্ষণ বদ্ধ জায়গায় থেকে শিশু অস্থির হয়ে কান্নাকাটি করতে পারে। তাই আগে খেলেনি—এমন মজার ছোট খেলনা বা দরকার পড়লে ট্যাবে কার্টুন অন করে দিতে পারেন।
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য…
দৈনিক টার্গেট 
























