০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিস্থ রাশিয়ান হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের হাতে এই পতাকা তুলে দেন তিনি। পতাকা হস্তান্তর শেষে শাকিল ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তাঁর এই রোমাঞ্চকর অভিযানের অনুভূতি ও চিত্র তুলে ধরেন।

তবে সাফল্যগাথার পাশাপাশি দেশের পর্বতারোহণ খাতের অনিশ্চয়তা ও পৃষ্ঠপোষকতার মারাত্মক অভাব নিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন এই কনিষ্ঠ পর্বতজয়ী।

পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানটি শেষে শাকিলের মাউন্ট এলব্রুস অভিযানের নির্বাচিত ৫০টি ছবি নিয়ে এক একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান হাউসের ডিরেক্টর অ্যালেক্সান্দ্রা খলেভনয়ে।

আয়োজক সংস্থা ‘বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব’-এর সেক্রেটারি সাদিয়া সুলতানা জানান, আলোকচিত্র প্রদর্শনীটি ধানমন্ডির রাশিয়ান হাউসে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনী আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা এবং অ্যাডভেঞ্চার খাতের বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। বক্তব্য দেন পাখি বিশেষজ্ঞ ও অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনাম আল হক, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আব্দুর রহমান, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু, এমকে এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির করীম, চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা এম. জাকির হোসেন খান এবং জ্যাপ-এর এডিটরিয়াল কনসালটেন্ট আকিব সাফওয়ান।

এছাড়া অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং রাশিয়ান হাউসের ডিরেক্টর মিস অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ের ধারণকৃত বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু মাউন্ট এলব্রুসের (৫,৬৪২ মিটার) চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল।

তেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে

তেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে

সমতলে সবুজ কার্পেটে মোড়ানো চা-বাগান, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার টানে শীতের শুরুতে পর্যটকেরা ছুটছেন তেঁতুলিয়ায়। এই অঞ্চলে পর্যটন মৌসুম শীতকালে। এই ঋতুর শুরুতে তেঁতুলিয়া থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।

শরতে ভ্রমণ তালিকায় শীর্ষস্থানীয় ৫ এশীয় শহর

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পর্যটনে নতুন চমক এনেছে শরৎকালীন বিমান ভ্রমণের চিত্র। সম্প্রতি প্রকাশিত অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ট্রিপ ডট কমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ভ্রমণকারীদের পছন্দের দৌড়ে বেশ কয়েকটি এশীয় শহর তালিকার ওপরে দিকে জায়গা করে নিয়েছে। তালিকায় থাকা শীর্ষস্থানীয় ৫টি শহর হলো…

পায়ে হেঁটে পুরো পৃথিবী চক্কর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন কার্ল

দীর্ঘ ২৮ বছরের এক অবিশ্বাস্য অভিযানের সমাপ্তি ঘটল। দক্ষিণ আমেরিকার চিলি থেকে পায়ে হেঁটে পৃথিবী ঘুরে অবশেষে নিজ বাড়িতে ফিরেছেন ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি। ৫০ হাজার কিলোমিটার বা প্রায় ৩১ হাজার মাইল পথ পাড়ি দিয়ে গত সোমবার (২ নভেম্বর) ইংল্যান্ডের হাল শহরে নিজের মায়ের বাড়িতে পৌঁছান ৫৭ বছর বয়সী…

জনপ্রিয় টার্গেট

হরমুজে ভারত–চীন–ইরাক ও কাতারের জাহাজকে কেন ছাড় দিয়েছে ইরান

মাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিল

প্রকাশ: ০২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬