শুকনো আলু বোখারা ৫০০ গ্রাম, চিনি ১ কাপ, বিট লবণ বা সাধারণ লবণ স্বাদমতো, ভাজা জিরাগুঁড়া ২ চা-চামচ, লাল মরিচগুঁড়া ২ চা-চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, পানি পরিমাণমতো।
আলু বোখারাগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে কয়েক ঘণ্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখুন। একটি কড়াইতে ভেজানো আলু বোখারা ও সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। আলু বোখারা নরম হয়ে ফুলে উঠলে এতে চিনি, লবণ, জিরা ও মরিচ গুঁড়া দিন। অনবরত নাড়তে থাকুন, যাতে চিনি গলে ঘন সিরা বা চাটনির মতো তৈরি হয়। মিশ্রণটি ঘন ও মাখো মাখো হয়ে এলে ভিনেগার দিয়ে ২ মিনিট নেড়ে চুলা বন্ধ করুন। ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে আলু বোখারার ঝাল মিষ্টি আচার। কাচের বয়ামে সংরক্ষণ করা যাবে এই আচার।
বাইরে থেকে এসে অনেকে স্যালাইন খাওয়া পছন্দ করেন। কিন্তু প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে স্যালাইন খাওয়া উচিত নয়। কারণ, স্যালাইনের পানি মূলত ডায়রিয়া রোগীদের জন্য। আপনি পিপাসা মেটাতে স্যালাইন খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে।
কোনো স্পষ্ট রোগের লক্ষণ বা উপসর্গ না থাকা সত্ত্বেও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বা জটিল এড়াতে আগেই রোগ শনাক্ত করার চিকিৎসাবিজ্ঞানসম্মত পরীক্ষা হলো হেলথ স্ক্রিনিং। এটি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
সঙ্গীর প্রাক্তনকে নিয়ে মনের ভেতর হীনম্মন্যতা, অনর্থক ভয় আর তীব্র আচ্ছন্নতা। এই বিষয়গুলো আধুনিক রোমান্টিক সম্পর্কের এক নীরব কিন্তু ধ্বংসাত্মক ব্যাধি। সম্পর্কের ক্ষেত্রে এটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গীর অতীত জীবন সম্পর্কে অতি কৌতূহল যখন মানসিক যন্ত্রণায় রূপ নেয়, মনোবিজ্ঞানের…
দৈনিক টার্গেট 






















