১১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ২৮৬ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

এক এগারোর সময় ২৭তম বিসিএসের ১ হাজার ১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে ৭ নভেম্বর প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানির জন্য আপিলের অনুমতি দেন।

২০০৫ সালের ২৮ জুন ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তীতে ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন। এরপর তাদের নিয়োগ দেয়া হয়।

অপপ্রচারের বিরুদ্ধে গাজীপুর জেলা পরিষদের প্রতিবাদ কর্মসূচি

১১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের

প্রকাশ: ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫