ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ মেন্টর হয়ে ওঠার কার্যকর কৌশল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

অনেকে সুপারভিশন ও মেন্টরিংকে একই বিষয় মনে করেন। তবে বাস্তবে দুটির মধ্যে পার্থক্য রয়েছে। একজন সুপারভাইজারের প্রধান দায়িত্ব হলো নির্দিষ্ট গবেষণা, প্রকল্প বা কাজ সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করা। অন্যদিকে, মেন্টরের ভূমিকা আরও বিস্তৃত। তিনি মেন্টির সামগ্রিক পেশাগত ও ব্যক্তিগত বিকাশে দিকনির্দেশনা দেন। ক্যারিয়ারের লক্ষ্য নির্ধারণ, কর্মক্ষেত্রের সম্পর্ক পরিচালনা, দক্ষতা বৃদ্ধি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করেন।

কার্যকর মেন্টরিংয়ের ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস। শুরুতে মেন্টর ও মেন্টির মধ্যে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। প্রথম কয়েকটি বৈঠকে নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা, স্বপ্ন ও পেশাগত লক্ষ্য নিয়ে আলোচনা করা যেতে পারে। এতে

মেন্টি মেন্টরকে শুধু কর্তৃত্বশীল ব্যক্তি হিসেবে নয়, অভিজ্ঞতা ও সীমাবদ্ধতাসম্পন্ন একজন মানুষ হিসেবেও বুঝতে পারবেন।

প্রত্যেক মানুষের দক্ষতা, অভিজ্ঞতা, আগ্রহ ও শেখার গতি আলাদা। তাই সবার জন্য একই ধরনের মেন্টরিং পদ্ধতি কার্যকর হয় না। প্রথমে মেন্টির দীর্ঘমেয়াদি লক্ষ্য ও বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে হবে। এরপর লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও করণীয় ধাপে ধাপে নির্ধারণ করতে হবে।

পরামর্শ দেওয়ার আগে মেন্টির কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সরাসরি সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে সম্ভাব্য পথ এবং সেগুলোর পরিণতি নিয়ে ভাবতে উৎসাহিত করতে হবে। এতে মেন্টি নিজেই সমস্যা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করবেন।

ভুল বা ব্যর্থতার সময় মেন্টির পাশে থাকাও জরুরি। অপ্রত্যাশিত ফল কিংবা কর্মক্ষেত্রের হতাশাকে শেখার সুযোগ হিসেবে দেখতে তাঁকে উৎসাহ দিতে হবে। তবে মেন্টির হয়ে সব সমস্যার সমাধান না করে নিজের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ দিতে হবে। এতে তাঁর আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বাড়বে।

সব বিষয়ে একজন মেন্টরের সমান দক্ষতা থাকা সম্ভব নয়। কোনো বিষয়ে সহায়তা করতে না পারলে তা স্বীকার করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে মেন্টিকে উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে দিতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও পেশাগত সীমারেখা বজায় রাখাও জরুরি।

সবশেষে, দক্ষ মেন্টর হতে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন আন্তরিকতা, দায়িত্বশীলতা, মনোযোগ দিয়ে শোনার অভ্যাস এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার মানসিকতা। একজন সফল মেন্টরের প্রকৃত অর্জন তখনই, যখন তাঁর দিকনির্দেশনায় অন্য কেউ নিজের সম্ভাবনা চিনতে শেখেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজস্ব ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।

৫১তম বিশেষ বিসিএস: চিকিৎসকদের প্রস্তুতি যেমন হবে

৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর। হাতে সময় খুবই কম। এই অল্প সময়ে কীভাবে গুছিয়ে নেবেন প্রস্তুতি? সঠিক পরিকল্পনা, সুশৃঙ্খল প্রস্তুতি এবং একাগ্র পরিশ্রমই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। বিশেষ করে লিখিত পরীক্ষার চাপ না থাকায় স্পেশাল বিসিএস চিকিৎসকদের সামনে এটি বড় সুযোগ।

বিজেএস লিখিত পরীক্ষা: সর্বোচ্চ নম্বর পেতে করণীয়

বিজেএস লিখিত পরীক্ষায় প্রতিটি নম্বরই মূল্যবান। সামান্য বেশি নম্বরও একজন পরীক্ষার্থীকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, উত্তর উপস্থাপনার কৌশল ও সতর্কতা নিয়ে অভিজ্ঞতালব্ধ পরামর্শ দিয়েছেন ১৮তম বিজেএসে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. তৌহিদুল ইসলাম।

কার্যকর মোটিভেশন লেটার লেখার কৌশল

কার্যকর মোটিভেশন লেটার লেখার কৌশল

বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তির জন্য আবেদন করতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী যে বিষয়টি নিয়ে সমস্যায় পড়েন, তা হলো মোটিভেশন লেটার বা অনুপ্রেরণাপত্র লেখা। অথচ বৃত্তির আবেদনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

জনপ্রিয় টার্গেট

দনবাস অঞ্চল রাশিয়াকে দিলে ন্যাটো সদস্য পাবে ইউক্রেন, প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দক্ষ মেন্টর হয়ে ওঠার কার্যকর কৌশল

প্রকাশ: ০৯:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬