২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সিরিজটির শো-রানার ও নির্বাহী প্রযোজক এরিকা মেসার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টানা দুই দশক ধরে চলা ক্রিমিনাল মাইন্ডসের এই অসাধারণ যাত্রা আমাদের কাছে কতটা স্পেশাল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। শোয়ের দুর্দান্ত টিম ও অগণিত ভক্তের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ, তাঁদের ভালোবাসায় এটি এত দূর এসেছে। আমরা সবার সঙ্গে ২০তম সিজনটি ভাগ করে নেওয়ার এবং এই সিরিজের বিদায়বেলা উদ্‌যাপনের অপেক্ষায় আছি।’

ক্রিমিনাল মাইন্ডসের শেষ সিজনে ফিরছেন জো ম্যান্টেনিয়া, এ জে কুক, কার্স্টেন ভ্যাংসনেস, আয়েশা টাইলার, আরজে হাতানাকা, অ্যাডাম রদ্রিগেজ ও প্যাগেট ব্রুস্টার।

২০০৫ সালের সেপ্টেম্বরে সিবিএস নেটওয়ার্কে সম্প্রচার শুরু হয় ক্রিমিনাল মাইন্ডসের। এফবিআইয়ের বিহেভিয়ারাল অ্যানালাইসিস ইউনিটের কর্মকর্তাদের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়েই সিরিজটির গল্প। অন্য ক্রাইম সিরিজগুলোতে সাধারণত ফরেনসিক প্রমাণ বা সরাসরি অ্যাকশনের ওপর বেশি জোর দেওয়া হয়। তবে এই সিরিজে গুরুত্ব পেয়েছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে অপরাধ সমাধানের পদ্ধতি।

এফবিআইয়ের এই বিশেষ দলের সদস্যরা প্রতিটি কেসে অজানা অপরাধীদের কাজের ধরন, উদ্দেশ্য ও মানসিক গঠন বিশ্লেষণ করেন। অপরাধী কে, তার চেয়ে সে কেন অপরাধ করছে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—সেটি আগে থেকেই অনুমান করে সম্ভাব্য শিকারকে বাঁচানোই থাকে তাদের মূল লক্ষ্য। সিরিয়াল কিলারদের অন্ধকার মনোজগতের নিখুঁত বিশ্লেষণ এবং মনস্তাত্ত্বিক এই থ্রিলই সিরিজটিকে দর্শকদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে।

জেফ ডেভিসের তৈরি এই সিরিজটি ২০২০ সালে ১৫তম সিজন পর্যন্ত সিবিএস নেটওয়ার্কে প্রচারিত হয়। এরপর প্ল্যাটফর্ম বদলে ২০২২ সালে ‘ক্রিমিনাল মাইন্ডস: ইভল্যুশন’ নামে প্যারামাউন্ট প্লাসে সিরিজটির নতুন যাত্রা শুরু হয়। সিরিজটি শেষ হওয়ার পরও এর সব সিজন প্যারামাউন্ট প্লাসে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।

লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’

লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে বাজিমাত করেছে ইউক্রেনীয় নির্মাতা সের্গেই লোজনিতসার সিনেমা ‘ইম্পেরিয়াম’। জিতেছে সেরা সিনেমার পুরস্কার। রোববার উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ইম্পেরিয়াম সিনেমার গল্প ও নির্মাণশৈলী বেশ অভিনব। রোমের একটি আর্কাইভে…

আজীবন সম্মাননায় আল পাচিনো

আজীবন সম্মাননায় আল পাচিনো

হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রার আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অ্যাক্টর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে। অভিনয়শিল্পকে

নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’

নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’

নতুন সিজন নিয়ে ফিরছে এইচবিওর জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’। পঞ্চম সিজনে অভিনয় করতে যাচ্ছেন দুই হলিউড তারকা নিকোলাস কেজ ও আন্তোনিও বান্দেরাস। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালে সিরিজের নতুন সিজনের শুটিং শুরু হবে।

জনপ্রিয় টার্গেট

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’

প্রকাশ: ০৮:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬