ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্ব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নাগরিক নাট্য সম্প্রদায়ের বহুল জনপ্রিয় প্রযোজনা দেওয়ান গাজীর কিসসা। ১৯৭৭ সালে নাটকটি মঞ্চে আনে তারা। বের্টল্ড ব্রেখটের মূল নাটক থেকে রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুজ্জামান নূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবুল হায়াত, আলী যাকের, সারা যাকেরের মতো কিংবদন্তিরা। আরও ছিলেন রুনা খান, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, লাবণ্য, শামীমা নাজনীন, ঝুমু মজুমদার, অরণ্য, জিয়াউল হাসান কিসলু, গোলাম সারোয়ার প্রমুখ। এখনো দর্শকের হৃদয়ে গেঁথে আছে দেওয়ান গাজীর কিসসা।

দর্শকপ্রিয় এই নাটকটি নতুন করে মঞ্চায়ন করতে গিয়ে বিপাকে পড়েছে প্রাঙ্গণেমোর থিয়েটার। আসাদুজ্জামান নূরের রূপান্তর করা নাটকটিই নতুন করে নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। তবে নাগরিক নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে অনুমতিবিষয়ক আপত্তির কারণে হল বরাদ্দ বাতিল করা হয়েছে। তাই পূর্বনির্ধারিত তারিখে নাটকটির প্রদর্শনী করা যাচ্ছে না বলে দাবি করেছেন নির্দেশক নূনা আফরোজ। এ নিয়ে আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। অন্যদিকে, নাগরিক নাট্য সম্প্রদায় জানিয়েছে, তাদের অভিযুক্ত করার কোনো যুক্তি নেই।

প্রাঙ্গণেমোর থিয়েটারের অভিনেত্রী ও নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘আমাদের নতুন প্রযোজনা দেওয়ান গাজীর কিসসা নাটকটি মহিলা সমিতিতে মঞ্চায়ন হওয়ার কথা। কিন্তু নাগরিক নাট্য সম্প্রদায় মহিলা সমিতিকে চিঠি দিয়েছে আমাদের হল বরাদ্দ বাতিল করে দেওয়ার জন্য। নাগরিক নাট্য সম্প্রদায় মহিলা সমিতিকে আরও জানিয়েছে যে আমরা নাকি নাট্যকারের কাছ থেকে অনুমতি নিইনি, অথচ আমি জনাব আসাদুজ্জামান নূরের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম ২০২৪ সালের শুরুর দিকে এবং বর্তমানে প্রদর্শনীর অনুমতি এবং আশীর্বাদ চেয়ে চিঠি দিয়েছি আসাদুজ্জামান নূরের স্ত্রী ডাক্তার শাহীন আখতারকে। তিনি আমাদের লিখিত অনুমতি দিয়েছেন। অনুমতির কপি আমরা মহিলা সমিতিকে দিয়েছি। তারপরও তারা হল বরাদ্দ বাতিল অব্যাহত রেখেছে।’

নাটকের প্রদর্শনী বন্ধের জন্য মহিলা সমিতি, নাগরিক নাট্য সম্প্রদায়ের সারা যাকের ও ফারুক আহমেদকে দায়ী করছেন নূনা আফরোজ। আজ মহিলা সমিতিতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

নূনা আফরোজের এমন অভিযোগের পর ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়। সেই বিবৃতিতে দলটি লিখেছে, ‘নাগরিক নাট্য সম্প্রদায়ের বহুল প্রশংসিত ও সর্বাধিক মঞ্চায়িত নাটক দেওয়ান গাজীর কিসসা। এই নাটকের সঙ্গে নাগরিকের দীর্ঘ ইতিহাস ও সুনাম জড়িয়ে আছে, বছরের পর বছর অনেক কষ্ট, শ্রম আর ঘাম ঝরিয়ে এই সুনাম অর্জন করতে হয়েছে নাগরিক পরিবারকে। যখন নাগরিক নাট্য সম্প্রদায় অবগত হয় দেওয়ান গাজীর কিসসা প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে, এবং নাগরিকের পূর্বানুমতি ছাড়াই মঞ্চে আনতে যাচ্ছে, তখন নাগরিক নাট্য সম্প্রদায় ও লেখকের অনুমতি ছাড়া নাটকটি মঞ্চায়ন না করতে প্রাঙ্গণেমোরকে লিখিত অনুরোধ জানানো হয় এবং এ ব্যাপারে মহিলা সমিতিকেও অবহিত করা হয়। এরপর প্রাঙ্গণেমোরের আবেদনের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নাটকটি মঞ্চায়নের অনুমতি প্রদান করা হয় এবং অনুমতিপত্র সংযোজন করে প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতিকে যথারীতি অবহিত করা হয় নাটকটি মঞ্চস্থ করতে সহায়তা করার জন্য। নাটক বন্ধ করার প্রসঙ্গে নাগরিক নাট্য সম্প্রদায়কে অভিযুক্ত করার কোনো রকম যুক্তি নেই। নাগরিক নাট্য সম্প্রদায় সব সময় সুস্থ সংস্কৃতিচর্চার পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।’

জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক

বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য। মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনপ্রদীপ নিভে যায়, তবু নিজের কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন সগৌরবে। জীবনের এই স্বল্প সময়ে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভকে উপজীব্য করে অসাধারণ সব কবিতা লিখে গেছেন তিনি।

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

নিজের গান নিজে লেখেন ও সুর করেন এমন শিল্পীদের ট্রিবিউট করে কনসার্টের আয়োজন করে আজব কারখানা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দুই সংগীতশিল্পী কবীর সুমন ও অঞ্জন দত্তকে নিয়ে হয়েছে কনসার্ট। এবার বাংলাদেশের শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা।

বিচার চেয়ে ‘১৯ সংগঠন’ থেকে জয়ের পদত্যাগ

সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রোববার এফডিসির গেটে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ অনেকেই সমিতির অফিসের সামনে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ না নেওয়ায় জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র ১৯

জনপ্রিয় টার্গেট

‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্ব

‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্ব

প্রকাশ: ০৯:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬