ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার চেয়ে ‘১৯ সংগঠন’ থেকে জয়ের পদত্যাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

জয় চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য চলচ্চিত্র ১৯ সংগঠন করা হয়েছে। সেই সংগঠনের আহ্বায়ক হিসেবে হেলাল খান ভাই শিল্পী সমিতির সদস্যদের অসম্মান করতে পারেন না। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

জয় আরও বলেন, ‘হেলাল খান ভাইকে আমি অনেক সম্মান করি। তিনি কেন এমন আচরণ করেছেন, সেটা আমি জানি না। ইন্ডাস্ট্রির ভেতরে যদি কোনো কোন্দল থাকে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা যেত। তাঁর সম্মানের দিকে তাকিয়ে আমি কোনো কথা বলিনি। কিন্তু তাঁর লোকজন শিল্পী সমিতির সদস্যদের গালিগালাজ করেছে, এফডিসি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছে এবং শিল্পী সমিতি ভেঙে ফেলতে চেয়েছে। এটা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিতে পারি না।’

বিচার চেয়ে জয় চৌধুরী বলেন, ‘শিল্পীদের সম্মান রক্ষায় যেকোনো সিদ্ধান্ত আমি নেব। শিল্পীদের সম্মান রক্ষার্থে প্রধানমন্ত্রীর কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই। শিল্পীরা আমাকে বলেছেন, সম্মান রক্ষার্থে সব শিল্পী মাঠে নামতে প্রস্তুত। হেলাল খানের প্রতি আমার কোনো রাগ নেই। কিন্তু তাঁর উপস্থিতিতে বাইরের লোক এসে আমার শিল্পীদের গালি দিল কেন? এফডিসি থেকে যারা শিল্পীদের বের করে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের বিচার করেই ছাড়ব।’

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল

‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’—আইকনিক এই সংলাপ এবার শোনা যাবে রবার্ট প্যাটিনসনের কণ্ঠে। বিখ্যাত ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড বা ০০৭ হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটিনসন। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ তারকা ফ্র্যাঞ্চাইজির সপ্তম বন্ড হিসেবে পর্দায় হাজির হবেন। ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ২৬তম

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট, গাইবেন চার শিল্পী

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। আজ চ্যানেল আইয়ে প্রচার হবে ‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া আগামীকাল সংগীতশিল্পী বশির আহমেদ সম্মাননা অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।

জনপ্রিয় টার্গেট

বিচার চেয়ে ‘১৯ সংগঠন’ থেকে জয়ের পদত্যাগ

প্রকাশ: ০৭:৫৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬