সাত মাস পর শুটিংয়ে ফিরলেন আলভী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গত সোমবার সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নামের নাটকের শুটিংয়ে অংশ নেন আলভী। এতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু। শুটিং ইউনিটে কলাকুশলীদের নিয়ে কেক কেটেছেন আলভী। সেই ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট একটা উদ্‌যাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা। ফিরে আসার হাওয়া।’

শুটিং সেট থেকে শিবা শানু ও যাহের আলভীর সঙ্গে ছবি শেয়ার করে আলভীকে অভিনয়ের নতুন ইনিংসের জন্য শুভকামনা জানিয়েছেন নির্মাতা সামির রহমান রাব্বি।

ফেব্রুয়ারিতে ইকরার মৃত্যুর পর বেশ কয়েক মাস নেপালেই ছিলেন যাহের আলভী। সেখান থেকে একাধিক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একটি ভিডিওতে স্ত্রীকে দোষারোপ করে নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন।

গত ১৮ জুন নেপাল থেকে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে আবার কারাগারে নেওয়া হয় তাঁকে। এরপর ৩ আগস্ট আদালত জামিন দেন যাহের আলভীকে।

মাঝ আকাশে বিমানের ফ্লাইট অ্যাটেনডেন্টদের ওপর হামলা এবং কামড়ে দেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার। শুধু বিমানেই নয়, অ্যাম্বুলেন্সে এক পুলিশ কর্মকর্তা এবং হাসপাতালে এক নার্সকেও মারধরের অভিযোগ উঠেছে ‘লিগ্যালি ব্লন্ড’ ও ‘হেলবয়’খ্যাত ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে।

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটি মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) টেক্সাসের ব্রাউন্সভিলে মাত্র ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। টিভি সিরিজটিতে শারীরিকভাবে প্রতিবন্ধী তরুণ ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন এই মার্কিন অভিনেতা।

বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসান। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দুই রকস্টারের গান শ্রোতাদের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। অনেক দিন পর আবারও একই মঞ্চে তাঁদের গান উপভোগের সুযোগ পাচ্ছেন ভক্তরা।

জনপ্রিয় টার্গেট

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন আলভী

প্রকাশ: ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬