০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

ডিজনির দেওয়া তথ্যমতে, শুধু যুক্তরাষ্ট্র কিংবা এশিয়া নয়; যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি, মেক্সিকো, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ ৫০টির বেশি দেশে ডিজনি প্লাসের সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে দ্য রিম্যারিড এমপ্রেস।

এর মধ্য দিয়ে ডিজনি প্লাসের আগের হিট কোরিয়ান সিরিজ ‘মুভিং’-এর রেকর্ড ভেঙে দিয়েছে দ্য রিম্যারিড এমপ্রেস। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিরো ড্রামা মুভিং মূলত দক্ষিণ কোরিয়া ও এশিয়াজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। দ্য রিম্যারিড এমপ্রেস শুধু এশিয়া নয়, ইউরোপ ও আমেরিকার দর্শকদেরও ব্যাপকভাবে আকৃষ্ট করতে পেরেছে।

মোট ১০ পর্বের সিরিজের গল্প এগিয়েছে ইস্টার্ন এম্পায়ারের সম্রাট সোভিশু ও সম্রাজ্ঞী নেভিয়েরকে ঘিরে। একপর্যায়ে তাদের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে, যখন সম্রাট এক দাসীর প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করতে চায়। এমন পরিস্থিতিতে আত্মমর্যাদা রক্ষায় সম্রাটের চাওয়ায় সম্মতি দেয় নেভিয়ের। তবে সহজে হাল ছাড়ার পাত্রী সে নয়। প্রতিদ্বন্দ্বী ওয়েস্টার্ন কিংডমের যুবরাজ হেইনরির সঙ্গে জোট বেঁধে সাবেক স্বামীকে প্রতিটি পদে টেক্কা দিতে থাকে। এই লড়াইয়ে একসময় গোটা সাম্রাজ্য হুমকির মুখে পড়ে। নেভিয়ের চরিত্রে শিন মিনা, সোভিশু চরিত্রে জু জি হুন এবং হেইনরি চরিত্রে অভিনয় করেছেন লি জুং সক।

মুক্তির আগে থেকে দ্য রিম্যারিড এমপ্রেস নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে ছিল। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিভিউ স্ক্রিনিংয়ের সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছিল। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ট্রেলারও পেয়েছিল ব্যাপক সাড়া। আর যে ওয়েবটুনের ওপর ভিত্তি করে এটি নির্মিত, সেটি এরই মধ্যে পড়া হয়েছে প্রায় ৩০০ কোটি বার।

ভক্তদের এই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে নির্ধারিত তারিখ ৪ নভেম্বরের বদলে এক দিন আগে সিরিজের প্রথম চারটি পর্ব মুক্তি দেয় ডিজনি প্লাস। ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার নতুন দুটি পর্ব আসবে এবং ২৫ নভেম্বর প্রচার করা হবে এর ফিনালে বা চূড়ান্ত পর্ব।

অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’

দুই বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা এক বয়স্ক দম্পতির ভালোবাসা ও নিঃসঙ্গতার গল্প ‘পায়ার’ এখন দর্শকদের মুগ্ধ করছে। একসময় যে ছবি নিতে রাজি হয়নি কোনো পরিবেশক বা ওটিটি প্ল্যাটফর্ম, সেটিই জিতেছে ১৮টি আন্তর্জাতিক পুরস্কার।

নিউইয়র্কের পর এবার ফ্লোরিডায় অপূর্বর কনসার্ট

অভিনয়ের ব্যস্ততা কমিয়ে এখন গানে মন দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। গত আগস্টে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের সেই কনসার্টে প্রায় দুই ঘণ্টা গান ও গল্পে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম

সাক্ষাৎকার /নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম

দিন-তারিখ নিখুঁতভাবে মনে নেই, তবে ৮-৯ বছর তো হবেই। শেষ গেয়েছিলাম ছটকু আহমেদের ‘পাথরের মন’ সিনেমায়। এবার নতুন যে গানটি গাইলাম, তার শিরোনাম ‘রাজকুমারী’। গানটি ব্যবহৃত হবে ‘নসীব’ নামের একটি সিনেমায়। এর কথা লিখেছেন কবির বকুল আর সুর করেছেন কিশোর দাস। এটি মূলত একটি দ্বৈত গান, যেখানে আমার সঙ্গে কণ্ঠ দেবেন

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

আলোচনায় কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

প্রকাশ: ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬