স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে নৌ পরিবহন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল রোববার রাতে দুই প্রতিমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তাঁরা রোগীদের জন্য নির্ধারিত খাবারের মান যাচাই এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন দুই প্রতিমন্ত্রী। রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না এবং চিকিৎসাসংক্রান্ত কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, সে বিষয়ে রোগী ও তাঁদের স্বজনদের কাছে জানতে চান তাঁরা।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন দুই প্রতিমন্ত্রী। এ সময় রোগীদের যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, দুই প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত, চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য নির্ধারিত খাবারের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

ডা. মো. মতিউর রহমান বলেন, পিরোজপুরে ডেঙ্গু রোগী বেড়েছে। দুই প্রতিমন্ত্রী ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেছেন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে।

ব্যস্ত সড়কের পাশে কয়েকটি টিনশেড ঘর। অন্ধকার, নোংরা ঘরগুলোর চারপাশে ধুলাবালি ও ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। এটি আসলে একটি কারখানা। এখানেই রুটি, বিস্কুট, পাউরুটি, কেক, টোস্ট ও চানাচুরসহ অন্তত ৩০ ধরনের খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতার নুন্যতম কোন কিছুই মানা হচ্ছে না এ কারখানায়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু পরিবর্তনের অস্ত্রোপচার হয়েছে। আজ সোমবার বিবিজান (৬০) নামের এক বৃদ্ধার পায়ে এই অস্ত্রোপচার করা হয়। সফল এই অস্ত্রোপচার অর্থোপেডিকস সার্জারি বিভাগের জন্য বিশেষ অর্জন বলছেন চিকিৎসকেরা।

যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে চড়ে খালার বাড়ি যাওয়ার সময় গাছের কাটা ডাল পড়ে ফাতেমা খাতুন নামের দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় টার্গেট

প্রবাসী ছেলের বিয়ের জন্য সাজানো ঘরে শোকের মাতম

স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে নৌ পরিবহন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬