২৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নিয়োগ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদান কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত এই প্রার্থীদের আনুষ্ঠানিক নিয়োগপত্র শিগগির ডাকযোগে তাঁদের নিজ নিজ স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে।
তবে পরবর্তী সময়ে প্রার্থীর কোনো কাগজপত্রের ঘাটতি, সনদ জালিয়াতি, অসত্য তথ্য বা কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে তাঁর সুপারিশ ও নিয়োগ আদেশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফলাফল-সংক্রান্ত বিস্তারিত তথ্য স্থাপত্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

দৈনিক টার্গেট 


























