কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেলের অভিযোগে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার রাতে করা মামলায় মোহাম্মদ হেলাল (২৮) নামক এক যুবকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশায় বাড়ি ফেরার সময় শহরের হাজিপাড়া এলাকায় কিশোরীকে জোর করে তুলে নেওয়া হয়। পরে স্টেডিয়ামসংলগ্ন একটি বাড়িতে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়।

অভিযোগ অনুযায়ী, পরে কিশোরীকে অন্য একটি বাড়িতে নিয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এরপরও অভিযুক্ত যুবক তাঁকে মোবাইল ফোনে ব্ল্যাকমেল করতেন বলে দাবি বাদীর।

পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানানোর পর কিশোরীর দাদি থানায় মামলা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জাহান আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি, চিকিৎসা ও পরীক্ষার প্রক্রিয়া চলছে।

জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে হাজির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মির্জা ফয়সল আমীন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় দেলাওয়ারের বাসায় ফুলের তোড়া নিয়ে যান তিনি।

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ মিলল ধানখেতে

ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা সাদেকুল ইসলাম ওরফে জালাল (৪৯) সেদিন রাতের খাবার খেয়ে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপর চার দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির কাছের একটি ধানখেত থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় তাঁদের জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়েছে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে…

জনপ্রিয় টার্গেট

আমতলীতে অগ্নিকাণ্ডে লাইব্রেরিসহ ২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেলের অভিযোগে মামলা

প্রকাশ: ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬