নিহত আনিসুর রহমান সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও গ্রামের বাসিন্দা এবং বালিয়াডাঙ্গী উপজেলার মাঝকুড়িয়া দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জেরে আনিসুর ও তাঁর স্ত্রী শাহানাজের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় শাহানাজ তাঁর স্বামীর তলপেটে লাথি মারেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে আনিসুর রহমানকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৩টা ২৯ মিনিটে তাঁর মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 






















