আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। আটক আব্দুল করিম ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের জফির আলীর ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুজ জহুর সেতু এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৩ লাখ ৩৬ হাজার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়িসহ আব্দুল করিমকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে সেরা ফল করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। এ অর্জনের জন্য তিনি ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।
ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে সেলুনে ঢুকে গুলি করে এবং পরে চাপাতি দিয়ে কুপিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সদস্য ফরহাদকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 




















