আজ শনিবার নীলডুমুরের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এসব তথ্য জানান।
খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, গত ৩ নভেম্বর দেবহাটা সীমান্তের শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মার্টিনি জব্দ করে বিজিবি। সাতক্ষীরা সীমান্তে প্রথমবারের মতো এ ধরনের রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।
জব্দ করা মার্টিনি পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পাঠানো হয়। শনিবার জানা যায়, রাসায়নিক দ্রব্যটি হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে প্রমাণিত হয়েছে।
এছাড়া গত ৫ নভেম্বর শাখরা বিওপির কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।
জব্দ করা হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল ধ্বংসের জন্য নির্ধারিত গুদামে রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

দৈনিক টার্গেট 





















