১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, ১০ লাখ টাকা দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে

রবিউল ইসলাম কুদ্দুস ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবিউলের সঙ্গে ২২ বছর বয়সী ওই তরুণীর পরিচয় থেকে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে রবিউল তাঁকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ধারণ করা ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা নেন রবিউল। এরপরও তিনি আরও ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও প্রকাশ এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।

তরুণীর অভিযোগ, ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। গত ১ অক্টোবর স্থানীয় এক ব্যক্তির বাড়িতে এ নিয়ে সালিস বৈঠক হয়। সেখানে উপস্থিত ব্যক্তিদের সামনে রবিউল একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে ওই তরুণীকে বিয়ে করতে রাজি হননি।

ঘটনার পর গত ২ অক্টোবর ভুক্তভোগী তরুণী ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে তাঁর দাবি। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আদালতের নথি অনুযায়ী, গত ১৮ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।

এরপর গতকাল শুক্রবার দিবাগত রাতে থানায় মামলাটি নথিভুক্ত হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে মামলা করা হয়েছে। এতে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করা হয়েছে। অভিযোগের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, জনবল-সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত এক যুগে হাসপাতালে শয্যা সংখ্যা কিছু বাড়লেও বাড়েনি জনবল। ফলে বেড়েছে রোগীর চাপ এবং সেই সঙ্গে রোগীদের ভোগান্তি। স্বাস্থ্যকর্মীদের কাজের চাপও বেড়েছে বহুগুণ। এমন অবস্থায় চিকিৎসাসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব নিয়েছি, মানুষের কষ্ট লাঘবে কাজ করছি: ত্রাণমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের কষ্ট লাঘব এবং মানুষের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে…

ঠাকুরগাঁওয়ের হাসপাতাল: শয্যা নেই, গাছতলায় দেওয়া হচ্ছে শিশুদের চিকিৎসা

হাসপাতাল প্রাঙ্গণে গাছের নিচে শিশুদের দেওয়া হচ্ছে স্যালাইন। আবার কোনো অভিভাবক অপেক্ষায় আছেন ওষুধের জন্য। এটি ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ঘটনা। জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে রেখেই শিশুদের চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা। সেখানে রীতিমতো বিছানা পেতে অবস্থান করছেন অনেকে।

জনপ্রিয় টার্গেট

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, ১০ লাখ টাকা দাবি

প্রকাশ: ০৮:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬