আলামতের মধ্যে ফল কাটার চাকু, সিগারেটের অংশ, খেজুর, শসা ও প্রিয়মের লেখা একটি খাতাও রয়েছে। আলামতগুলো গুরুত্ব অনুযায়ী তিন ধাপে সিআইডির ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘প্রয়োজনীয় সব আলামত আমরা পাঠিয়ে দিয়েছি। সেগুলা সিআইডি তদন্তকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে তারা কাজ শুরু করছে।’
সনাতন চক্রবর্তী আরও বলেন, ‘সব আলামত একবারে পাঠানো হয়নি। গুরুত্ব অনুসারে পাঠানো হয়েছে, এটা আসলে একবারে পাঠানোও যায় না। কিছু জিনিসের গুরুত্ব বেশি, কিছু জিনিসের কম।’
এদিকে হত্যাকাণ্ডের আলামত ফরেনসিকে পাঠাতে দীর্ঘ সময় লাগায় প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর আগে হত্যাকাণ্ডের ৮ দিন পর আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্ট করানো হলে তাদের নমুনায় মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট নগরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম (১২)। ২২ আগস্ট রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয় নিজ বাড়ি থেকে। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। তবে অভিযানে মাদক সংশ্লিষ্ট কোনো কিছুর হদিস মেলেনি। এদিকে ভূমির নামজারি সংক্রান্ত একটি কাজে এখতিয়ার সম্পর্কিত প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে…
বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) পরিচালিত দক্ষতা প্রশিক্ষণে নারীর অংশগ্রহণ পুরুষকে ছাড়িয়ে গেছে। একই কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (অ্যাসেট) প্রকল্পের প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ…
রাজধানীতে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ ও পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহফুজুর রহমানকে হত্যা করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর-এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
দৈনিক টার্গেট 




















