ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিহত সুমাইয়া কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। প্রায় দুই বছর আগে এনামুলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ঝিনাইদহ পৌরসভার শিকারপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে এনামুলের সঙ্গে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতে মামলা হয়।

সুমাইয়ার বাবা সেকেন্দার আলী অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের জন্য এনামুল তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। এর আগেও তিনি সুমাইয়াকে হত্যার চেষ্টা করেছেন। আজ সকালে এনামুল তাঁদের বাড়িতে এসে মেয়ের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফি সুলতানা আইভি বলেন, সুমাইয়া খাতুনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ইট দিয়ে আঘাত করে সুমাইয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত এনামুলকে মারধর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে রেলস্টেশনে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্টেশনের একটি কাঠের দরজায় আগুন ধরলেও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি…

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

আজ শুক্রবার সকালে পুড়াদহ মাঠসংলগ্ন একটি জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ, অভিযুক্ত জসিমসহ কয়েকজন। এ সময় আর্থিক লেনদেন নিয়ে নূর মোহাম্মদ ও জসিমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।

কালীগঞ্জে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে বিএনপির সম্মতি

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মাহফিলে বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে জামায়াত, বিএনপি ও প্রশাসনের মধ্যে বৈঠকে…

জনপ্রিয় টার্গেট

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশ: ০৪:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬