ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে রোগীদের স্বজনদের থেকে বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়।

জানা গেছে, চিকিৎসাসেবা চলাকালে ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি না খাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়। তবে এরপরও রোগী ও স্বজনেরা পান-সুপারি খাওয়া থেকে বিরত হচ্ছেন না। পান খাওয়ার পর হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক, চুন লাগিয়ে রাখছেন। এতে করে হাসপাতালের রোগীদের কষ্ট হচ্ছে, একই সঙ্গে পরিবেশ নষ্ট হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে হাসপাতালে কোনো রোগীর স্বজন পান-সুপারি সঙ্গে না আনার জন্য বলা হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, হাসপাতালের পরিবেশ রক্ষার জন্য আমরা এই অভিযান পরিচালনা করেছি। এর আগে হাসপাতালে আগত রোগীদের স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি। তবে তারা কেউ কথা শুনতে চান না। এজন্য আজ অভিযান করা হয়েছে।

শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সমন্বয়ে উপজেলার ভৈরব বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে

কুলাউড়ায় মেছোবাঘের দুই শাবক উদ্ধার

কুলাউড়ায় মেছোবাঘের দুই শাবক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর থেকে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট বন বিভাগের গাজীপুর বন বিট ও সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচারের (সোয়ান) সদস্যরা শাবক দুটি উদ্ধার করেন।

চার শর্তে খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান, কাজে ফিরছেন শ্রমিকেরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ফিনলে টি কোম্পানির মালিকানাধীন খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অবশেষে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বৈঠক শেষে চারটি শর্তে বিরোধ নিষ্পত্তির বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

জনপ্রিয় টার্গেট

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

হাসপাতালে রোগীদের স্বজনদের থেকে বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ

প্রকাশ: ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬